Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

ইতিহাসবেত্তাদের অনেকে বলেন, শিয়া মতবাদের উৎপত্তি ঘটে হুসাইন রামিয়াল্রাহন আনহুর শাহাদাত-পরবর্তী সময়ে। এ মতটি ূ স্পষ্ট ও যুক্তিসঙ্গত। কারণ, হযরত হুসাইন যখন ইয়াঘিদের খেলাফত অস্ীকার করেন তখন ইরাকের কিছু লোক তাকে সমর্থন জানায় এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইরাকে আহ্বান করে। তাদের ডাকে সাড়া দিয়ে তিনি ইরাকের উদ্দেশে যাত্রা করেন। প্রথমদিকে তারা তাকে সঙ্গ দিলেও শেষ পর্যায়ে গিয়ে পিঠটান দেয়। যার ফলে হযরত হুসাইন রাধিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাতবরণ করেন। হযরত হুসাইন রাঘিয়াল্লাহু আনহুকে দেওয়া প্রতিশ্রতি ভঙ্গের ফলে ইরাকীরা যারপরনাই লজ্জিত হয়, পাপবোধে জর্জরিত হতে থাকে। পাপের প্রায়শ্চিন্ত-হ্থব্ূপ একপর্যায়ে তারা উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের সিদ্ধান্ত নেয়; সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংঘর্ষে তাদের অনেকেই প্রাণ হারায়। এই সুবাদে বিদ্রোহীদের উদ্দেশে ইতিহাসে প্রথমবার 'শিয়া'১ শব্দটি ব্যবহৃত হয়। এ থেকে আরও প্রমাণিত হয়, হযরত 'আলী রাধিয়াল্লাহু আনহুর চেয়ে তার পুত্র হযরত হুসাইন রামিয়াল্লাছু আনহুর সঙ্গেই শিয়াদের সম্পর্ক অধিক ঘনিষ্ঠ । এজন্যই হয়তো বর্তমান শিয়ারা হযরত হইসাইনের শাহাদাত-বার্ষিকী খুব জাকজমকভাবে পালন করে, অথচ হযরত আলী রাযিয়াল্লাহু আনহুর কথা তারা "্মরণেই আনে না। সর্বোপরি এ মতাদর্শের সুচনা হয়েছিল নিছক একটি রাজনৈতিক দল হিসেবে, যাদের উদ্দেশ্য ছিল উমাইয়া খেলাফতের বিরুদ্ধাচরণ করা? খলীফার বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে তাদের সাহায্য করা। এমনকি প্রথম দিকে তাদের আকীদাগত নীতি এবং ফিকহ-সংক্রান্ত বিধির কোনোটিই আহলুস সুন্নাহর মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল না। উপর, শিয়াদের কাছে যারা প্রথম সারির ইমাম তারা সকলেই ছিলেন আহলু সুন্নাহ ওয়াল জামাআহর পরিপূর্ণ অনুসারী । শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ১৮ ড/৬/৬/.001101815.00107

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।