হলো বিভিন্ন ক্ষেত্রে উল্লিখিত নেতার সফলতা । যেমন, ইহুদীদের বিরুদ্ধে হিযবুল্লাহর আপেক্ষিক বিজয় এবং ইরানী বিপ্রবে আহমাদ নেজাদিদের সফলতা । এ ক্ষেত্রে আমাদের আবশ্যিক করণীয় হলো, মুসলিম উম্মাহর সামনে এ বিষয়টি তুলে ধরা যে, ক্ষেত্রবিশেষ সফলতা অর্জন ব্যক্তির আকীদা ও মানহাজের বিশুদ্ধতার প্রমাণ বহন করে না । সুতরাং কেউ কোনো বিষয়ে সফলতা অর্জন করে ফেললেই তার প্রতি এতটা মুদ্ধ হওয়া যাবে না; তাতে, বিষয়টি যত বড়োই হোক না কেন। আমাদের ভুলে গেলে চলবে না, নিকৃষ্ট উবাইদিয়া সম্প্রদায় রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে এমন বিশাল বিজয় অর্জন করেছিল, যা ইরান ও হিযবুল্লাহর তুলনায় দশ গুণ নয়, একশ গুণ বড়ো; তাই বলে কি আমরা তাদের আদর্শ গ্রহণ করতে পারব? আমরা তো বরং সুনী হওয়া সত্তেও একজন সেক্যুলার নেতার আদর্শই গ্রহণ করতে পারি না। কেননা আমরা বিশ্বাস করি, একজন আদর্শ মুসলিম নেতা অবশ্যই বিশুদ্ধ আকীদা, উত্তম আখলাক, সুন্দর আমল ও সঠিক জ্ঞান দ্বারা পরিপূর্ণ থাকবেন; তার সকল প্রচেষ্টা হবে একমাত্র আল্লাহর জন্য; তিনি আল্লাহর মনোনীত ধর্মের সাহায্যার্থে হবেন নিবেদিতপ্রাণ এবং সকল বিকৃতি ব্যতিরেকে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠায় থাকবেন সদাসচেষ্ট। আচ্ছা, মধ্যপন্থি শিয়া নেতাদের নেতৃত্ব যারা মেনে নিতে চায়, তাদের যদি আমি এই প্রশ্ন করি যে, ইসনা আশারিয়াদের বারো ইমাম সম্পর্কিত আকীদা কি আপনারা গ্রহণ করে নেবেন? আপনারা কি কোনো অধীনে দেশের শিক্ষাব্যবস্থা কি আমাদের কারিকুলামে থাকবে, নাকি শিয়াদের নিয়ন্ত্রণে চলে যাবে? তাদের উত্তর তখন কী হবে? ইততপূর্বে ইরানে ইসমাইল আস-সাফাভী শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল; যা শাসনব্যবস্থা ও নিয়মশৃঙ্খলার দিক থেকে ছিল অতুলনীয়। কিন্তু তাদের যাবতীয় পরিকল্পনা বান্তবায়িত হবার পর তারা কী আচরণ শীয়া মতবাদ ও বাস্তবতা ১৪০ চে ড/৬//.001101905.00177
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।