শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান মুসলিম উম্মাহকে দ্বিধায় ফেলতে সংবাদসংস্থাগুলো বিভিন্ন রকম তথ্য প্রচার করে। তারা বলে বেড়ায়, শিয়া-সুন্নী সকলেই তো মুসলমান, তাই শিয়াদের দোষারোপ করা আরেক অর্থে মুসলিম উম্মাহরই ক্ষতি । আর এ বিষয়ে আলোচনা-সমালোচনা মুসলিম জাতির মাঝে বিভক্তি তৈরি করবে বৈকি । তাদের এই বক্তব্য দুটি কারণে সঠিক নয়। প্রথমত : সারা বিশ্বে মুসলমানদের তুলনায় শিয়াদের সংখ্যা মাত্র এগারো শতাংশ । সুতরাং অবশ্যই এটি বে-ইনসাফির কথা যে, কিছুসংখ্যক শিয়া রক্ষার্থে মুসলিম জাতিকে নিজেদের অবস্থান থেকে সরে আসতে হবে; অপরদিকে তাদেরকে ইসলামের বিশুদ্ধ আকীদা, উত্তম আখলাক, সঠিক ইতিহাস, এঁতিহ্য ও রাজনীতির শিক্ষা-দীক্ষা গ্রহণের ব্যাপারে কিছুই বলা হবে না। দ্বিতীয়ত : আমরা ইতঃপূর্বে শিয়াদের নিয়ে শঙ্কা' শিরোনামের অধীনে বলে এসেছি, বিষয়টি মোটেও এমন নয় যে, পরিস্থিতি খুবই শান্ত আর আমরা আগে বেড়ে উত্তপ্ত করতে চাচ্ছি; বরং বাত্তবতা হলো, ইতোমধ্যে আগ্নেয়গিরি থেকে লাভাংশ ছড়িয়ে পড়েছে চারদিকে; এবং অনেক ইসলামী রাষ্ট্রকেই তা জ্বালিয়ে দিতে শুরু করেছে; যারা অগ্রভাগে রয়েছে ইরাক। এহেন পরিস্থিতিতে আমাদের কী করণীয়? আমরা কি কেবল চেয়ে চেয়ে দেখব, আর ওদিকে সুনী মুসলিমের রক্তের নদী বয়ে যাবে? এত সহজে বৃহত্তর একটি রাষ্ট্রের ভাগ্যে এভাবে দুর্গতি নেমে আসেবে? আমরা কেবল চোখ মেলে তাকিয়ে আছি, আর ওদিকে ইরান দূর বা কাছের রাষ্ট্রগুলোর জন্য হুমকি হয়ে বেড়ে উঠছে, আমাদের কি কিছুই করার নেই? এস্ট্ট: শীয়া মতবাদ বাস্তবতা ১৩৬ ৫ চি ৫ ও ড/৬//.)01111815-00107
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।