এসব ইতিহাস সামনে রেখে খুব সহজেই সিদ্ধান্ত নেওয়া যায়, ইরান কোনো অবস্থায়ই আমেরিকা কিংবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না, যদি না তারা হামলার শিকার হয়। তাদের ওপর সামান্য আঘাত এলেও তারা তার সমুচিত জবাব দেবে । ঠিক যেমনটি আমরা দেখেছি দক্ষিণ লেবাননে হিযবুল্লাহর আচরণ ও উচ্চারণে । ষষ্ঠত : কয়েক মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি, ইরানের রাষ্ট্রপতি আহমাদি নেজাদ যখনই ইরাক সফরে যান, আমেরিকা তাকে নিরাপত্তার চাদরে জড়িয়ে রাখে । এ থেকে স্পষ্ট হয়, ইরান-আমেরিকা দ্বন্দের কথা মিডিয়া যেভাবে প্রচার করে, বিষয়টি মোটেও তেমন নয়। যদি ভিন্ন কিছু হয়েই থাকে, তাহলে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে এই যে চিল্লা- পাল্লা, হুমকি-ধামকি এসব অনর্থক নয় কি? পরিশেষে সম্ভাব্য যে দিকটি থাকে তা হলো, আমেরিকা বিশ্ববাসীর সামনে ইরানে থাকা এমন এক 'জুজু'-র সংবাদ পেশ করতে চায়, যা শুনে আশপাশের রাষ্ট্রগুলো ভীতসন্ত্স্ত হয়ে পড়ে এবং তাদের কাছে ইরাক ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের উপস্থিতি যৌক্তিক মনে হয়। অর্থাৎ, ইরান অচিরেই তেমন পরিস্থিতির সম্মুখীন হবে, যেমনটি ইতঃপূর্বে হয়েছিল সাদ্দাম হুসাইন। সাদ্দাম পূর্ণ তেরো বছর ইরাক শাসন করেছেন। দীর্ঘ এ সময়ে আমেরিকা তার কোনো রকম বিরোধিতা করেনি। কিন্তু হঠাৎ তারা এমন উট পরিস্থিতি তৈরি করল যে, অনেকেই সাদ্দাম হুসাইনের হাত থেকে ইসলামী দেশগুলো হেফাজতের জন্য আমেরিকার মতো ত্রাণকর্তার উপস্থিতি খুশি মনে মনে নিল। এরপর যখন সাদ্দাম হুসাইন অধ্যায়ের অবসান ঘটল, শ্রমতাসীনদের কাতারে তিনি আর উল্লেখযোগ্য কেউ রইলেন না, তখন সকল রহস্য উন্মোচিত হলো; জানা গেল, ধ্বংসাত্মক অগ্তর তৈরির অপবাদ এবং তার ওপর ভিত্তি করে ইরাকে চালানো মার্কিন সেনাদের আগ্াসন সবই ছিলি আমেরিকার সাজানো নাটক । ইরাকে আদৌও কোনো বিধ্বংসী অগ্্রের সঙ্গান পাওয়া যায়নি। শীয়া মতবরধরর,8 বরবতা ১৩৪ দি স্ব
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।