আহমাদি নেজাদের কথাই ধরুন! নির্বাচনে তিনি কেবল নিজ ব্যক্তিসত্তার প্রতিনিধিতুই করেন, কোনো দলের নয়। মীর হুসাইন মুসাভীর অবস্থাও একই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, আমেরিকার প্রসিডেন্ট নির্বাচনের মতোও নয়। যেমনটা আমরা দেখেছি, ওবামা ডেমোক্স্যাটদের প্রতিনিধিত্ব করেছে, আর জন ম্যাককেইন প্রতিনিধি করেছে রিপাবলিকানদের । সে তুলনায় ইরানের নির্বাচন নিতান্তই ফালতু। বন্তুত, এসব নাটকীয় নির্বাচনের কী মূল্য থাকতে পারে?! এজন্য ইরানের রাজপথে যখন পদপ্রার্থীদের সমর্থকরা সংঘাতে লিপ্ত হয়, সংবাদ-মাধ্যমগ্ডলোতে তর্কুদ্ধের অবতারণা হয়, তখন ধর্মীয় নেতারা সেসব দেখেও না দেখার ভান করেন, নীরবতা অবলম্বন করেন। তাদের এই নীরবতা কিন্তু অনিচ্ছাকৃত নয়। এ বিষয়ে পরাজিত প্রার্থী মীর হুসাইন মুসাভী বলেন, “অধিকার আদায়ের সকল পথ বন্ধ হয়ে আছে। অবশ্যই ইরানের জনগণ ধর্মীয় নেতাদের নীরবতার বিরুদ্ধে সোচ্চার হবে।' তিনি এই নীরবতাকে জালিয়াতির চেয়েও ভয়ংকর আখ্যায়িত করেন। ধর্মীয় নেতারা জনগণের উত্তেজনা দেখেও নির্বাক থাকেন; ভাবখানা এমন, যেন অতিব গুরুত্ৃপূর্ণ কোনো পদ ঘিরে এই উত্তেজনা । ঢুপ থেকে তারা বোঝাতে চান-_ দেশে গনতন্ত্র বিদ্যমান, আন্দোলনকারীরাও স্বাধীন এবং প্রার্থীরাও জনগণের সমর্থনে নির্বাচিত হন। কিন্তু এসব লক্ষঝম্প দিনশেষে কেবলই নাটক, যাতে জনগণের পছন্দের অভিনেতারা শীর্ষ নেতার লেখা ঞ্িল্ট অনুযায়ী অভিনয় করেন মাত্র । এরপরও বিপদের কথা এই যে, সে সর্বোচ্চ ধর্মীয় নেতাই কুরআন- সুন্নাহর বিরুদ্ধাচরণে লিপ্ত, আকীদাগত ভ্রান্তি ও ভরষ্টতায় জর্জরিত, অন্তর্ধানে থাকা কাল্পনিক ইমামের অনুগত; এমনকি গ্েটছাচারিতায় ডুবে থেকেও বলেন তার বিরোধিতা করা নাকি অবৈধ । শীয়া মতঞস : ধারণা ও বাস্তবতা ১১৮ ড/৬//.)01111815.0017
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।