এই অবরুদ্ধ পরিস্থিতির ওপর একসময় তিনি আপত্তি তোলেন। কিন্ত ফলাফল দীড়াল এই যে, খোমেনী সাহেব আস্তে করে তাকে সরিয়ে দিলেন এবং তার স্থলে অন্যজনকে বসালেন। ৭৫% ভোটে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে যদি শীর্ষ নেতার চোখের ইশারায় পদচ্যুত হতে হয়, তবে এত খরচ করে নির্বাচন অনুষ্ঠান করার কী দরকার?! কী প্রয়োজন এত প্রচার-প্রচারণার? ! কী প্রয়োজন সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় তোলার? ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন জনাব আলী খামেনেয়ী। তিনি একবার খোমেনীর তত্বাবধানে পরিচালিত অভিভাবক পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে শ্রম আইন'-সংশ্রিষ্ট একটি প্রস্তাব অনুমোদন করেন । এতে খোমেনী তার প্রতি ক্ষিপ্ত হয়ে অত্যন্ত কঠোর ভাষায় একটি চিঠি লিখেন । তাতে তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে, 'বিলায়াতুল ফাকীহ' মূলত “বিলায়াতুর রাসূল' এর সমার্থক । কেননা তিনি আত্মগোপনে থাকা সেই নিষ্পাপ ইমামের পক্ষ থেকেই নির্বাচিত । একপর্যায়ে আলী খামেনেয়ী নতি স্বীকার করতে বাধ্য হন। যদিও খোমেনীর মৃত্যুর পর তিনিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ অলঙ্কৃত করেন । এবং এ পদের বলে তিনি নিষ্পাপ হয়ে যান, উঠে যান সকল সমালোচনার উর্ধে । সহক্ষারপন্থি ও সনাতনপদ্থি : মুদ্রার এপিঠ-ওপিঠ আমরা সংক্ষারপন্থি রাষ্ট্রপতি মুহাম্মদ খাতেমিকে দেখেছি, তিনি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। দীর্ঘ এ শাসনামলে নতুন কিছুই আমাদের দৃষ্টিগোচর হয়নি । আচ্ছা, ক্ষমতার পালাবদলে ইরানে কি কোনো পরিবর্তন ঘটে? নাকি দিনশেষে ওই শীর্ষ নেতার ইশারাই যাবতীয় কলকাঠি নড়ে? আমরা স্পষ্ট করেই বলতে চাই, একজন ইরানী নেতা, তিনি যে-পন্থিহ হোন না-কেন, বন্তুত তিনি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না । আক্ষরিক অর্থে ইরানে কোনো রাজনৈতিক দলও নেই, নেই কোনো দলপতি । শীয়া মতবাদ : ধারণা ও বাচ্কবতা ১২৭ ক $ ড/৬//.)01111815.00107 স্ব
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।