Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তেহরানে চলে আসেন । শুধু তা-ই নয়, খোমেনীর শাসনামলে ১৯৮১ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িতু পালন করেন । উল্লেখ্য, এ পদটি বিলুপ্ত হওয়ার আগে তিনিই ছিলেন সর্বশেষ প্রধানমন্ত্রী । তৃতীয় প্রার্থী ছিলেন সংক্ষারপঙ্থি দলের সদস্য জনাব মাহদী কাররুবী। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইরানী পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। আর চতুর্থ প্রার্থী ছিলেন জনাব মুহসিন রিজায়ী। সনাতনপন্থি রক্ষণশীল দলের সদস্য জনাব মুহসিন ইরান-ইরাক যুদ্ধে বিপ্রবী রক্ষীবাহিনীর কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ুরত ছিলেন। নিঃসন্দেহে তাদের প্রত্যেকেই ছিলেন শাসকগোষ্ঠীর প্রতিনিধি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার মনোবাসনা পুরণকারী । হাঁ, কখনো কখনো এমনও ঘটে যে, জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপ্রধান উল্লিখিত বিষয়গুলো বেমালুম ভুলে গিয়েছেন এবং এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যা শীর্ষ নেতার মতের বিরুদ্ধে চলে যায়। কিন্ত এরপর কী ঘটতে পারে বলে আপনার মনে হয়? এ নিয়ে ভবিষ্যদ্বক্তা হওয়ার কিছু নেই; সম্ভাব্য চিত্র তুলে ধরতে পারে এমন বাস্তব ঘটনাই আছে। যেমন, আবুল হাসান বনীসদর । তিনি ছিলেন ইরানী বিপ্লব উত্তর প্রথম রাষ্ট্রপধান: ক্ষমতায় আসেন ১৯৮০ সালে খোমেনীর শাসনামলে । প্রথমে তিনি নিজেকে অন্যসব রাষ্ট্রপতির মতো যথেষ্ট স্বাধীন ও ক্ষমতাবান ভাবতে শুরু করেন। তিনি যেহেতু পচান্তর শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি হয়েছেন__যাকে বলা যায় বিপুল ভোটে বিজয়ী-_সুতরাং তার এ ভাবনা মোটেও অমূলক ছিল না। কিন্তু কিছুকাল পরই নিজেকে তিনি নিছক 'কাঠের পুতুল' হিসেবে আবিষ্কার করেন। কারণ, রাষ্ট্রপতি হয়েও তার হাতে তার সরকারের জন্য প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল না, ছিল না মন্ত্রিতু বন্টনে কোনো রকম পরামর্শ দেওয়ার অধিকার, খোমেনীর অনুমতি ছাড়া কিচ্ছুটি বলার অধিকার: সহজ কথায়, তিনি ছিলেন একটি 'রোবট", যার রিমোট" শীর্ষ নেতা খোমেনীর হাতে ।

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।