Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

করেন। এ বোর্ডের প্রধান কাজ হলো প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনয়ন দেওয়া। বারো সদস্যবিশিষ্ট এ বোর্ডের ছয়জনকে খোমেনী নিজে মনোনীত করেন। বাকিরা সংসদ সদস্যদের পরামর্শে বিচারব্যবস্থার প্রধান কর্তৃক নির্বাচিত হয়। উল্লেখ্য , বিচারব্যবস্থার প্রধানের নিয়োগ কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতার মর্জিমাফিকই হয়ে থাকে। হয়তো সর্বেচ্চি নেতা নিজে মনোনীত করবেন, কিংবা তার মর্জিমতে নির্বাচত হবে । এবার এই বোর্ড প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মাঝে যে কারও মনোনয়নপত্র বাতিল কিংবা কবুল করতে পারবে । সন্দেহ নেই, বোর্ড কেবলই ওই সকল প্রার্থীদের মনোনয়নপত্রই গ্রহণ করবে, সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের রয়েছে দহরম-মহরম। সুতরাং ফলাফল এই দীড়াল যে, শীর্ষ নেতার অপছন্দের কেউ প্রার্থীই হতে পারবে না, পদ পাওয়া তো বহুদূরের কথা। আর “সংস্ষারপন্থি' এবং “সনাতনপন্থি' নামে যে দুটি দলের অস্তিত্বের কথা আমরা জানি, বিভিন্ন বিষয়ে তাদের মাঝে মতবিরোধ দেখা দিলে যে শীর্ষ নেতাকে চুপ থাকতে দেখি, এর সবই লোকদেখানো । বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। দেখুন, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৪৭১ জন প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। কিন্তু অভিভাবক পরিষদ মাত্র চারজনের আবেদন গ্রহণ করে। যাদের দুইজন সনাতনপন্থি, দুইজন সংস্কারপন্থি। তবে সকলেই ছিলেন শাসকগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুগত । উদাহরণস্বরূপ, আহমাদি নেজাদের সঙ্গে শীর্ষ নেতা আলী খামেনেয়ীর সম্পর্ক তো অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি “বিলায়াতুল ফাকীহ' চিন্তাধারার অন্ধভক্ত এবং সনাতনপন্থি রক্ষণশীল দলের সদস্য । তার সঙ্গে চরম প্রতিদ্বন্দিতা ছিল মীর হুসাইন মুসাভী। মুসাভী সংস্কারপন্থি দলের সদস্য । তার আরও একটি পরিচয় হলো, তিনি ইরানী বিপ্রবের একজন সক্রিয় সমর্থক। বিপ্রবের সময় তিনি প্যারিস থেকে “ ৮ শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ১২৫ ড/৬//.1)01101815.0017

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।