Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

খোমেনী ক্ষমতায় আসার পর নতুন সংবিধান প্রণয়ন করেন। তাতে তিনি এ একনায়কতন্ত্র নিজের এবং ইসনা আশারিয়া সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করে দেন। এই মর্মে তিনি সংবিধানে একটি ধারা যুক্ত করেন যে, ইরানী বিল্লবের অগ্রদূত আজীবন এই পদে বহাল থাকবেন। এরপর তিনি “মাজলিসুল খুবারা' বা “বিশেষজ্ঞ কমিটি” নামে একটি বোর্ড গঠন করেন। এই বোর্ডের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হবে। কিন্তু পদপ্রার্থীকে অবশ্যই ফকীহ হতে হবে, ইসনা আশারিয়া মতাদর্শের হতে হবে এবং “বিলায়াতুল ফকীহ' চিন্তাধারায় বিশ্বাসী হতে হবে। এই বোর্ডই খোমেনীর মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত নির্বাচন করবে, যিনি আবার আমৃত্যু ক্ষমতায় থাকবেন । এই বোর্ডের সিদ্ধান্তমতে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আল-খামেনেয়ী বিপ্রবের পথপ্রদর্শক নির্বাচিত হন এবং এখন পর্যন্ত তিনিই ওই পদে অধিষ্ঠিত আছেন। নির্বাচিত রাষ্ট্প্রধানের পদচ্যুতি খোমেনীর ক্ষমতার তৃষ্ঞা এতেও মেটেনি; রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ পদের কলকাঠি নিজের কজায় রেখেই তবে তিনি ক্ষান্ত হয়েছেন। সংবিধানের ১১০ নং ধারায় উল্লিখিত হয়েছে, বিপ্রবের সর্বাধিনায়ক সকল গুরুত্পূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখবেন; বিশেষত সংস্কৃতি, রীতিনীতি এবং রাজনৈতিক অঙ্গনে যে-কোনো রদবদল করতে পারবেন। গুরুতৃপূর্ণ প্রতিষ্ঠান ও পরিষদের প্রধানদের নিয়োগ-বিয়োগ কার্যকর হবে। তিনিই প্রধান বিচারপতি, রেডিও-টেলিভিশন সংস্থার প্রধানের নিয়োগ দেবেন। তার সিদ্ধান্তেই সামরিক বাহিনীর প্রধান এবং বিপ্বের প্রধান কমান্ডার নির্ধারিত হবে। এর চেয়েও গুরুতর বিষয় হলো, তিনি চাইলেই জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারবেন। আসলে খোমেনী সকল ক্ষমতা এমনভাবে কুক্ষিগত করে রেখেছেন যে, আরব-একনায়কতন্ত্রের কেউ তা কখনো কল্পনাও করতে পারেননি । ১.:/55501001) 01 00175 (51৯ ০৮৯২) রর শীয়া [১ 1 ১1১] ১২৩

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।