Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

এ দৃষ্টিকোণ থেকে এ ধর্মীয় নেতা জাতির সর্বোচ্চ অভিভাবক, কথিত নিষ্পাপ ইমামের সমমর্ধাদার ধারক। ইমামের মতো তিনিও নিষ্পাপ, তার কাছেও আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা (ইলহাম) আসে এবং তার মর্যাদাও নবীদের থেকে বেশি। কারণ, তাদের মতে নবীদের আগমন একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল; পক্ষান্তরে নিষ্পাপ ইমামের জিম্মাদারি আজও বহাল। ইতঃপূর্বে আমরা দেখিয়েছি, খোমেনী তার আল-হুকুমাতুল ইসলামিয়া গ্রন্থে বলেছেন : “আমাদের মতাদর্শের ইমামরা মর্ধাদার যে স্তরে উন্নীত হয়েছেন, কোনো ফেরেশতা কিংবা নবী-রাসূলও সে স্তরে পৌঁছতে পারেননি ।” সর্বোচ্চ অভিভাবকের ওপর কোনো রকমে আপত্তি উত্থাপনের সুযোগ আর নেই। তিনি এখন “সর্বোচ্চ ধর্মীয় নেতা', 'বিল্লবী নেতা", 'নেতা'-সহ বিভিন্ন উপাধিতে জর্জরিত। ইরানের নতুন নীতি অনুযায়ী এ সবগুলো উপাধি সমার্থবোধক এবং শুধু একজনের জন্যই প্রযোজ্য । নিঃসন্দেহে এটি একটি ভয়ংকর ব্যাপার। এর ভয়াবহতা আরব দেশগুলোর নষ্ট রাষ্ট্রনীতির চেয়েও অনেক বেশি। কেননা, আরব দেশগুলোতে যে শাসকগোষ্ঠী একনায়কতন্ত্র কায়েম করে রেখেছে, তারা কিন্তু এই দাবি করে না যে তারা আল্লাহর নামে শাসন করছে বা তারা আল্লাহর পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত হয়, বা তারা নিম্পাপ। তা ছাড়া, সেসব দেশের জনগণের কাছে শাসকের বিরুদ্ধাচরণ শরীয়তের সীমালজ্ঘন বলে গণ্য নয়। বরং তাদের অনেকেই মনে করেন, অন্যায় আর কর্তৃত্ববাদের মোড়কে আবৃত একনায়কতন্ত্রের এ শাসনব্যবস্থা ছুড়ে ফেলতে পারাই কল্যাণকর । অপরদিকে, ইরানে শাসক বা শাসনব্যবস্থার বিরুদ্ধাচরণ করা ধর্মদ্রোহিতার অন্তর্ভুক্ত । ১. খোমেনী কৃত আল-হুকুমাতুল ইসলামিয়া; পৃষ্ঠা : ৫২ জে শীয়া মতবা/: 1 টি বন্নুরতা ১২২

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।