Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

দমনের' নামে বিভিন্ন দেশে করে থাকে । এ লক্ষ্যে আমেরিকা আল- কায়েদা ও হুথিদের মাঝে সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিতও করে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, নৈতিক ও আদর্শিক দিক থেকে আল-কায়েদা ও হুথিদের অবস্থান পৃথিবীর দুই মেরুতে । কারণ, আল- কায়েদার মতাদর্শ ইসনা আশারিয়া মতবাদের সঙ্গে সরাসরি সাত্ঘর্ষিক। সুতরাং এদের মাঝে কোনো রকম সম্পর্ক বিদ্যমান থাকার সম্ভাবনা অমাবস্যার রাতে চাদ উদিত হওয়ার মতো। উপরন্ত এ কথা তো সকলেরই জানা, ইসলামী বিশ্বের সবখানে নাক গলানো আমেরিকার আজন্ম স্বভাব; এসব কুবাসনা পূরণে সব ধরনের দলীল-প্রমাণ পেশ করতেও তারা সদা প্রস্তুত । এদিকে ইয়েমেন কামনা করছিল, এই সুযোগে তারা তাদের থেকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে লাভবান হবে; সেটা যদি সম্ভব না-ও হয়, অন্তত শ্বৈরশাসন, মানবাধিকার লঙ্ঘন বা এমন কোনো ট্যাগ" যেন পশ্চিমারা তাদের প্রতি না লাগায় সেই বন্দবন্ত হয়ে যাবে । তা ছাড়া আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের দরুন সৌদি আরবের সঙ্গেও বন্ধুত্ব তৈরি হবে; হুথি-দমন পরিকল্পনায় ইয়েমেনকে তারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করবে। এতেও যদি সমস্যার সমাধান না হয়, তবে হয়তো সৌদি আরবের পাশাপাশি কাতার, দুবাইসহ অন্যান্য রাষ্ট্রও তাদের দিকে সাহায্যের প্রসারিত করে দেবে । এসব বিষয় যদি আমরা ভুলেও যাই, তবু আমাদেরকে মনে রাখতে হবে যে, ইয়েমেনের সমস্যা এখনো বিদ্যমান এবং পরিস্থিতি যথেষ্ট অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার পরিচয় দেওয়া; বিশেষত, ভ্রান্ত মতবাদ প্রতিহত করার লক্ষ্যে বিশুদ্ধ ইসলামী চেতনার প্রসারে কাজ করে যাওয়া এবং সব ধরনের বৈষম্য দূর করে ওই অঞ্চলের মানুষের উন্নতি ও অহগতির দিকে বিশেষ দৃষ্টি দেওয়া। শীয়া মতবাদ : ধারণা ও বান্ভবতা ১১৭ ড/৬//.001101815.00107

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।