Dr. Rageb Sarjani Book Collections in Bangla — শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা [boimate com]
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

একাধিক সূত্রে জানা গেছে, হুথি বিদ্রোহীরা বরাবরই সরকার- বিরোধী গোষ্ঠার পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছে। কোনো রকম নৈতিক ও আদর্শিক সম্পর্ক ছাড়াই হুথিদের প্রতি তাদের এই দুর্বলতার একমাত্র কারণ ছিল প্রচলিত শাসনব্যবস্থা, যা তাদের মনে ক্ষোভ তৈরি করেছিল। চতুর্ঘত : ইয়েমেনের পাহাড়ি ভূ-প্রকৃতিও বিদ্রোহীদের জন্য ছিল যথেষ্ট সহায়ক; অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ওই অঞ্চল নিয়ন্ত্রণে আনা ছিল অনেকটা অসন্ভব। কারণ, একদিকে হুথিদের ছিল অসংখ্য গোপন আস্তানা ও গুহা; অপরদিকে সেনাবাহিনীর ছিল ক্রটিপূর্ণ পদক্ষেপ, পাহাড়ি পথঘাট সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান এবং সৃষ্ষ্মভাবে অবস্থান নির্ণয়কারী বৈজ্ঞানিক “ডিভাইস' ও “স্যাটেলাইট এর অনুপস্থিতি । পঞ্চমত : ইয়েমেন সরকারের বড়ো একটি ভুল ছিল এই যে, তারা ইয়েমেনকে উত্তর-দক্ষিণে দ্বিখণ্ডিত করতে চাওয়ার ইস্যুতে সমাধানের দিকে না গিয়ে বরং জিইয়ে রেখেছে। এই দাবির পক্ষে সংঘটিত বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি; এমনকি ইয়েমেনের সাবেক রাষ্ট্রপতি জনাব আলী সালিম আল-বাইদ- যিনি ছিলেন দক্ষিণ ইয়েমেনের অধিবাসী-__লন্ডনে বসে আন্দোলনের নেতৃত্ু দিলেও তার ব্যাপারে তারা নিশ্ুুপই থেকেছে । বলাবাহুল্য, এ সিদ্ধান্ত ইয়েমেনের সরকার, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বিক্ষিপ্ত করে রেখেছে; যে কারণে স্বয়ংক্রিয়ভাবেই ভুথিদের বিরুদ্ধে তাদের অবস্থান নড়বড়ে হয়ে গিয়েছে। ষষ্ঠত : এই বিদ্রোহ দীর্ঘায়ত হওয়ার পেছনে আরও কিছু কারণ উল্লেখ করা যায়। যেমন, ইয়েমেন সরকার নিজেই চাচ্ছিল এই বিদ্রোহ অব্যাহত থাকুক। তাদের পরিকল্পনা ছিল, এই ইস্যু দেখিয়ে তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক সহায়তা লাভ করবে। তার মধ্যে সবচেয়ে গুরুতৃপূর্ণ ছিল, আমেরিকার সামরিক হস্তক্ষেপ লাভ, যা তারা সন্ত্রাস শীয়া মত; ধারণা) বান্বতা ১১৬ 011709166.0010)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।