বিষয়টি তার সঙ্গে অনেকদূর গড়ালে একপর্যায়ে তিনি প্রকাশ্যে ইসনা আশারিয়া মতবাদের পক্ষাবলম্বন শুরু করেন। শুধু তা-ই নয়, আয-যায়দিয়া ফিল ইয়ামান নামে একটি গ্রন্থও তিনি রচনা করেন; যাতে সকল কারণ ব্যাখ্যা করতে চেষ্টা করেন। বস্তুত এতে তিনি যায়দিয়া মতাদর্শ বাদ দিয়ে যে ভ্রান্ত মতাদর্শ গ্রহণ করেছেন, তার পক্ষে সর্বাত্মক সাফাই গাওয়ার প্রয়াস পান। কেননা, একসময় তাকে দেশ ত্যাগ করে তেহরান যেতে বাধ্য করা হয়েছিল এবং সেখানে কাটাতে হয়েছে অনেকগুলো বছর । বদরুদ্দীন হুথি ইয়েমেন ছেড়ে চলে গেলেও তার চিন্তাচেতনা ছড়িয়ে পড়তে থাকে আপন গতিতে; বিশেষত সাদা শহরে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে। নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত এই পরিস্থিতি বিদ্যমান ছিল; বিশেষ করে ১৯৯৭ সালে যেন জোয়ার এসেছিল। এই সময় বদরুদ্দীন হুথির ছেলে হুসাইন বদরুদ্দীন হুথি হিযবুল হক থেকে আলাদা হয়ে যান। এবং নিজের মনোমতো একটি দল গঠন করেন। এর শুরুটা ছিল ধর্মীয়, আদর্শিক এবং সাংস্কৃতিক দল হিসেবে । বরং উদ্দেশ্য এ-ও ছিল যে, “'আল-ইসলাহ' সংগঠনের 'ব্যানারে' সুনীদের যে আন্দোলনের সূচনা হয়েছে, তা প্রতিহত করতে তারা ইয়েমেন সরকারের সহযোগী হিসেবে কাজ করবে । কিন্তু কয়েক বছর যেতে-না- যেতেই দলটি সরকারের বিরোধিতায় লিপ্ত হয় এবং ২০০২ সালে বিষয়টি প্রথম প্রকাশ পায়। হুথিকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্রপতি জনাব আলী আবদুল্লাহ সালেহের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে সম্মত হলে বদরুদ্দীন হুথি ইয়েমেনে ফিরে আসেন। এই সুযোগে তিনি তার গামছা বেধে নামেন। শীয়া মতবাদ : ধারণা ও বাত্তবতা ১১১ ড/৬//.001101815.00107
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।