এই রাজ্যটি আব্বাসী খেলাফতের গণ্ডি থেকে বের হয়ে যায়। আব্বাসী খেলাফতকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাধীনতা ঘোষণাকারী রাজ্যগুলোর মাঝে এটিই প্রথম নয়। এর আগে ২৩০ হিজরীতে “বনু ইআফুর' বা 'ইআফুরীরা" সানআকে রাজধানী করে স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলেছিল; যদিও তারা সুনীই ছিল। ইয়েমেনে ইসমাঈলিয়া মতবাদ ইয়েমেনে যায়দিয়া মতাদর্শের ওপর ভিত্তি করে “রাসসী' সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠে ইসমাঈলিয়া শিয়া সম্প্রদায়। তাদের অবস্থান ছিল দক্ষিণ ইয়েমেনে । ইতণপূর্বে আমরা শিয়াদের গোড়ার কথা' এবং শিয়াদের প্রভাব-প্রতিপত্তির বিস্তার" শিরোনামে এসব বিষয়ে সবিস্তারে আলোচনা করে এসেছি। সেখানে বলেছি, ইসমাঈলিয়া শিয়ারা যারপরনাই ভ্রষ্ট ও উগ্ব। তাদের সীমালজ্ঘন এতটাই খতরনাক যে, অনেক আলেমই তাদেরকে অমুসলিম পর্যন্ত বলেছেন। দক্ষিণ ইয়েমেনজুড়ে ছিল তাদের ক্ষমতার বিস্তার । কিন্তু ২৯০ হিজরীতে হুটহাট অস্তিত্বে আসা এই সাম্রাজ্য অল্প কয়েক বছর পর ৩০৪ হিজরীতে মুখ থুবড়ে পড়ে । এভাবেই ইয়েমেন দ্বিখপ্তিত হয়ে যায়। ফলে সানআয় গেড়ে ওঠে সুন্নীদের ইআফুরী সাম্রাজ্য, এবং সা'দায় যায়দিয়া শিয়াদের রাসসী সাম্রাজ্য । এ অবস্থায় কেটে যায় পুরো চতুর্থ শতাব্দী । হিজরী পঞ্চম শতাব্দীতে এসে ইআফুরী সাম্রাজ্যের পতন ঘটে। ফলে যায়দিয়ারা একেবারে দুর্বল হয়ে পড়ে; যদিও এরপরও মতাদর্শের মশাল নিভু নিভু করে জ্বলতে থাকে। এমন সময় হঠাৎ চারদিক প্রকম্পিত করে ক্ষমতায় আসে সুনীদের “বনু নাজাহ', বা 'নাজাহিদ*২ সম্প্রদায়। পশ্চিম ইয়েমেনে যাবিদ অঞ্চলে গড়ে ওঠা “নাজাহিদ' বা “নাজাহী' সাম্রাজ্য, স্থায়িত্ব লাভ করে ৪০২ হিজরী থেকে ৫৫৫ হিজরী পর্যন্ত। ১, %00175 (১৯৪ ৯১) ২, 1819110 0)77851) (৮১৯১ ৯১) শীয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা ১০৪ ড/৬/৬/.001101815.00107
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।