৯৬ * মুসলিমজাতি টে ০ রআন একত্র করার কাজে প্রধান ভূমিকা পালনকারী যায়দ এর বিবৃতিতে এই ঘটনার বিস্তারিত বিবরণ উঠে এসেছে; শাবি যুদ্ধের পর আমিরুল মুমিনিন আবু বকর রা" আমাকে ডেকে পাঠান। গিয়ে দেখি উমর ইবনুল খাত্তাব রা. তার কাছে উপস্থিত। আবু বকর রা আমাকে বললেন, উমর আমার কাছে এসে বললেন, ইয়ামামার যা অনেক কুরআনের কারি ও হাফেয শহিদ হয়েছেন। আমার আশঙ্কা এভাবে বিভিন্ন যুদ্ধে কুরআনের কারিগণ শহিদ হয়ে গেলে কুরআনের অনেক অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে। আমার পরামর্শ, আপনি কুরআন একত্র করার উদ্যোগ গ্রহণ করুন। এ কথা শুনে আমি উমর রা..কে বললাম, যে কাজ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম করে যাননি তা আপনি কীভাবে করবেন? তা শুনে উমর রা. বললেন, আল্লাহর শপথ, এ উদ্যোগের ফলে অনেক কল্যাণ সাধন হবে। এরপর উমর বারবার আমার কাছে বিষয়টি উত্থাপন করতে লাগলেন। শেষ পর্যন্ত মহান আল্লাহ এ কাজের জন্য আমার অন্তর খুলে দিলেন । আমিও উমরের মতো বিষয়টি ভাবতে লাগলাম। যায়দ রা. বলেন, এরপর আবু বকর রা. আমাকে বললেন, আপনি একজন বিবেকবান যুবক পুরুষ, আপনার প্রতি আমরা পূর্ণ আস্থাশীল। এমনকি আপনি ছিলেন আল্লাহর রাসুলের ওপর অবতীর্ণ ওহির অন্যতম লেখক। তাই আমার সিদ্ধান্ত, আপনি কুরআনের অংশগুলো খুজে খুঁজে সংথহ করে সবগুলো একত্র করুন ।(১৪) এ থেকেই বোঝা যায়, মন্ত্রিত্ব বিষয়টি আব্বাসীয় শাসনামলের আবিষ্কার বা ইসলামধর্মে পারসিক সভ্যতার অনুপ্রবেশ নয়, বরং বিশ্বনবীর জীবনী ও তার বক্তব্যসমগ্য থেকে এবং খুলাফায়ে রাশেদিনের শাসনামলের দিকে সৃচনালগ্ন থেকেই প্রসিদ্ধ ও সুপরিচিত একটি বিষয়। তবে যাই হোক, উমাইয়া শাসনামলে মন্ত্রণালয় বা মন্্রিত্বের পদগুলোতে অনেক উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। রাজ্য সম্প্রসারণ, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি ও নতুন নতুন এতিহ্য ও সভ্যতা নিয়ন্ত্রণে আবশ্যকভাবে বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সুপরামর্শ দরকার হতো খলিফাদের। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ করি, বিখ্যাত খলিফা মুআবিয়া ইবনে আবি ১. বুখারি , কিতাব : ফাজায়িলুল কুরআন, বাব : জামউল কুরআন, 8৭০১। ও লিডিকে আলু চু
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।