৮৬ * মুসলিমজাতি ভিত্তিতে এর ফয়সালা করবেন ।৯' আর শাসক বা খলিফা নির্বাচন করবেন উম্মতের শ্রেষ্ঠ প্রতিনিধিবৃন্দ। বর্তমান পৃথিবীতে শাসক বা প্রেসিডেন্ট নির্বাচনের যতগুলো পদ্ধতি প্রচলিত আছে, সকল পদ্ধতির চেয়ে মহান ও সুন্দর পদ্ধতি হলো [ ইসলামের এই শুরাব্যবস্থা, যার বাস্তব উদাহরণ আমরা খুলাফায়ে রাশেদিনের যুগে দেখতে পাই। যেমন দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রা-কে যখন ছুরিকাঘাত করা হয়, তিনি যখন মৃত্যুশয্যায়, সাহাবিগণ তার কাছে পরবর্তী শাসক হিসেবে কারও নাম ঘোষণা করে যাওয়ার | অনুরোধ করলেন। তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করে উম্মতের শ্রেষ্ঠ ছয়জন সাহাবির সমন্বয়ে একটি শুরা কমিটি গঠন করে দিলেন। এই ] ছয়জনের শ্রেষ্ঠত্রে ব্যাপারে সকল মুসলিম ছিলেন একমত । এখান থেকেই উমর রা. শুরা পদ্ধতির প্রচলন করেন। তিনি ঘোষণা করেন, তোমরা এই ছয় সদস্যের ওপর আঙ্থা রাখো । এই ছয়জনের জন্য আল্লাহর রাসুল জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আর সাইদ ইবনে যায়দ রা.-ও জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের একজন । তবে আমি তাকে এই শুরা বোর্ডে রাখছি না। সদস্য ছয়জন হলো : আবদে মানাফ বংশের আলি রা. ও উসমান রা. | আবদুর রহমান ইবনে আওফ রা. (আল্লাহর রাসুলের মামা) ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রা.। আল্লাহর রাসুলের বিশিষ্ট সঙ্গী ও ফুফাতো ভাই যুবাইর ইবনুল আওয়াম রা. ও তালহা ইবনে উবাইদুল্লাহ রা.। এই ছয়জন মিলে পরামর্শের ভিত্তিতে একজনকে শাসক হিসেবে নির্বাচন করবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে তোমরা নবনির্বাচিত শাসককে শ্বত্যস্কূর্তভাবে মেনে নেবে । যথাযথভাবে কর্তব্য পালনে তাকে সহায়তা করবে। তোমাদের কাউকে সে কোনো দায়িত্ব দিলে সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালনের প্রয়াস করবে ।(১০০) এরপর উমর রা. ইনতেকাল করেন। তার কাফন-দাফন সম্পন্ন করে ছয় | সদস্যের শুরা বোর্ড বৈঠকে বসেন । তিন দিন পরামর্শ ও মতামত গ্রহণের পর সুষ্ঠুভাবে শুরা কার্যক্রম শেষ হয়। উসমান ইবনে আফফান রা.-কে ৯১ আবদুর রাযযাক সানহুরি, ফিকহুল খিলাফা, পৃ. ১২২-১২৩। ৯৮, তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ৩, পৃ. ২৯৩। 19 মা ১০:০৬. 22২41০412৬২ %-২৬-১৮-১-১৬-১%- ০১৫১০১৫৭ ্ঃ শে ২ ২ এঢা-, চা) ঢা. কঃ) কা, স্ ক ৫২০২৩ রর প্র ।আরও পিডিএফ রই ডাউনলোড: 9/৬/৬/-1১0117819,0017
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।