Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

৮২ * মুসলিমজাতি ইসলামি সভ্যতা সবসময় মুসলিমদের এক্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। উদ্দেশ্য যদি হয় মুসলিমদের এক্যবদ্ধ করা, তাহলে বিজয়ী ব্যক্তিকেই নেতা হিসেবে মেনে নিতে হবে 1২) এর সবচেয়ে বড় উদাহরণ ইউসুফ ইবনে তাশফিন। স্পেনের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চল শাসন করত স্থানীয় গোত্রীয় রাজা-মহারাজাগণ। সবসময় তারা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকত। এক অঞ্চলের সাথে যুদ্ধের জন্য অন্য অঞ্চলের রাজাদের সহায়তা নিত। এরপর স্পেনে ইসলামের শত্রুদের নির্মল করার পর এবং ৪৭৯ হিজরি সনে এতিহাসিক যাললাকা যুদ্ধে বিজয় অর্জন করার পর ইউসুফ ইবনে তাশফিন এসব বিচ্ছিন্ন অঞ্চলকে মুরাবিতিন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। সেনাপতিদের নির্দেশ দেন এসব অঞ্চলে অভিযান চালাতে । তার এই পদক্ষেপকে সমর্থন করেন তৎকালীন বিজ্ঞ ও বিশিষ্ট সব ওলামায়ে কেরাম। তাদের একজন হলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রহ.। এ ধরনের পরিস্থিতিতে ইসলামি সভ্যতার দর্শন কী হতে পারে তা স্পষ্ট করেন বিখ্যাত এই মুসলিম মনীষী । তিনি বলেন, নেতৃত্ব ও বিজয়ের এই নিশানকে উচু করার জন্য ইউসুফ ইবনে তাশফিনের এই পদক্ষপটি যথার্থ ছিল। মুসলিম অঞ্চল পুনরুদ্ধারে নামা প্রতিটি সেনাপতির কর্তব্যও তাই। এমনকি শাসকের পক্ষ থেকে তিনি স্পষ্ট কোনো নির্দেশ না পেলেও, অথবা কোনো প্রতিবন্ধকতার কারণে তার কাছে শাসকের বার্তা পৌছতে দেরি হলেও ।(১৯১) ইসলামি সভ্যতা ফেতনা ও গোলযোগ নির্মলে কার্যকর সমাধান দেখিয়েছে এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে, যা অন্য কোনো সভ্যতা পারেনি। ইসলামি স্বলারগণও সবসময় উম্মাহর একতা রক্ষার স্বার্থে তুলনামূলক শ্রেষ্ঠ ব্যক্তি থাকা সত্তেও বিজয়ী খলিফার নেতৃত্ব মেনে নেওয়ার কথা বলেছেন। এসবের পেছনে একমাত্র উদ্দেশ্য হলো উম্মাহকে একই পতাকাতলে সমবেত করা, উম্মাহর এঁক্য ও অভিন্নতা রক্ষা করা। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে দলাদলি ও বিচ্ছিন্নতা থেকে মুসলিমদের হেফাজত করা । অন্যসব ধর্ম ও সভ্যতার সামনে ইসলামি সভ্যতার মর্ধাদা ও ভাবমূর্তি অক্ষু্ন রাখা । ৯. মুহাম্মাদ রশিদ রেজা, আল-খিলাফা, পৃ. ৪৪। ৯১. আলি মুহাম্মাদ সাল্লাবি, দাওলাতুল মুরাবিতিন, পৃ. ১২৩। 1২ ৬০১২ ১ €া ১ কা) €া ১4৮১ কা কা. ডা ০১৭১ ঞ কুছ? কই ক ও লে অহঅিপুতিকিক কতজন ও পিক ই ডাউনলোড আল

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।