Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে * ৭৩ মুদ্রা প্রচলন করেন। এরকম আধুনিক যুদ্রানীতির প্রচলন সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট উত্তরণে বিরাট সহায়ক ভূমিকা পালন করে। বিচারব্যবস্থা ও নেতা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগ্ুলোতে যে উন্নত স্তরে পৌছেছিল ইসলামি সভ্যতা, তার উল্লেখযোগ্য উদাহরণ হলো রাষ্ট্রীয় গোলযোগ ও ফেতনার সময় শাসক ও জনগণ সকলেই সমাধানের জন্য কাধি, বিচারক বা নেতৃত্বের যোগ্য ব্যক্তির দ্বারস্থ হতেন, যিনি এই সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণের যোগ্যতা রাখেন। এরপর তুলনামূলক অধিক যোগ্য ব্যক্তি পাওয়া গেলে তার স্থলে ওই ব্যক্তিকে এ পদে বসাতেন। বিশেষত মুসলিম শাসনামলে স্পেনে এ রীতির প্রচলন ছিল। আবু আবদিল মালিক নামে খ্যাত ভ্যালেন্সিয়ার বিচারক ও অধিবাসী মারওয়ান ইবনে আবদুল্লাহ ৫৩৮ হিজরি সনের যিলহজ মাসে নিজ শহরের বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন। কোনো কোনো ইতিহাসবিদ ৫৩৯ হিজরি, আবার কেউ কেউ ৫৪০ হিজরি বলেছেন। এরপর লামতুনিয়া সাম্রাজ্য পতনের সময় রমযানের শেষে কিংবা শাওয়ালের শুরুতে তিনি ভ্যালে্গিয়ার প্রশাসক নিযুক্ত হন। ফলে ৫৪০ হিজরি সনের সফর মাসে তার হাতে মানুষ বাইআত গ্রহণ করে। অল্প কিছুদিন শাসকের দায়িত্ব পালন করার পর তার স্থলে আরেকজনকে শাসক হিসেবে নিয়োগ করা হয় 10০৯) আন্দালুসের ইতিহাস নিয়ে গবেষণাকারী প্রতিটি পাঠকের সামনে বিষয়টি স্পষ্ট যে, মুসলিম স্পেনে খণ্ডকালীন শাসক নিয়োগের প্রচলন ছিল। মানুষের কাছেও বিষয়টি গ্রহণযোগ্য ছিল। ইবনুল আব্বারের বর্ণনা করা এই আপতকালীন নিয়োগব্যবস্থা বর্তমান কালে প্রচলিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো । সাধারণত বর্তমান শাসক মারা যাওয়ার পর নতুন শাসক নিয়োগ করা পর্যন্ত অথবা কোনো রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়ার পর নতুন কারও হাতে ক্ষমতা তুলে দেওয়ার আগ পর্যন্ত সংসদীয় কমিটির নিয়োগ মোতাবেক অনেকটা অন্তর্বতীকালীন প্রশাসনব্যবহ্থা বলা যায় এটিকে । এরকম ব্যবস্থার সর্বশেষ নিয়োগপ্রাপ্ত শাসক ছিলেন লিপিকার আখিল ইবনে ইদরিস আল-কাইসি। আবুল কাসেম নামে খ্যাত এ শাসক ছিলেন রান্দার অধিবাসী । জ্ঞান ও সাহিত্যে পণ্ডিত ছিলেন। বুদ্ধিমত্তা ও ৯৯, আযাডাম মেজ, আল-হাদারাতুল ইসলামিয়্যা ফিল কারানির রাবিয়িল হিজরিয়িয, খ. ১, পৃ. ৫৩। ৬... ৬ ১. হা ১. ছা :- ৮ ;... ২... ১ .. ২৯ . ৯৬ :- ১ . ২৯১, ২, ৬, - ২৬... ৬ ভা , ২১ :- ৬ , ২. 2... এ রী ১টি ছি ২ ২ জী হী শি শি শি শে শি হা হি ও লিড নই ডাউনলোড আল

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।