৭০ € মুসলিমজাতি ইসলামি সভ্যতায় খলিফা ও গভর্নরদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও যথাযথ মর্যাদাদানের সম্পর্ক বিরাজমান ছিল। যার ফলে আমরা দেখি, খিলাফতের দুর্বল ও অন্তিম সময়গুলোতেও গভর্নর ও খলিফাদের পারস্পরিক এই সুসম্পর্কের বন্ধন অটুট ছিল। এক উম্মত হিসেবে পৃথিবীর সকল মুসলিম এবং সকল শাসকের মাঝে অভিন্ন আত্মার সম্পর্ক বজায় ছিল। তারা সকলেই খলিফার আদেশ-নিষেধকে সম্মান করতেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো আব্বাসীয় খিলাফতের সঙ্গে বিখ্যাত সেনাপতি বীর সালাহুদ্দিন আইয়ুবির সম্পর্ক। বাস্তব প্রেক্ষাপটে তখন আধিপত্য ও নিয়ন্ত্রণ ছিল সালাহুদ্দিন আইয়ুবির হাতে । তিনি ছিলেন তৎকালীন গোটা মুসলিম জাহানের আশার আলো। এই বীরশ্রেষ্ঠ সেনাপতি সকল ক্রুসেড শক্তিকে চূর্ণবিচূর্ণ করে বাইতুল মাকদিস পুনরুদ্ধার করেন। ইসলামের মর্ধাদা ও ভাবমূর্তি সমুন্নত করেন। এই দুসাহসী বীরপুরুষের অবদান মুসলিমজাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি একাধারে সিরিয়া, মিশর, হেজায ও ইয়ামেনকে ইসলামি শক্তির নিয়ন্ত্রণাধীন করেন। এরকম মহান সেনাপতি হওয়ার পরও ইতিহাসের ্রনুগুলোতে আমরা দেখতে পাই, সালাহুদ্দিন আইয়ুবি এবং খলিফার মাঝে সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। অথচ তখন বাগদাদ ও আশপাশের কিছু এলাকা ছাড়া মুসলিমবিশ্বে আব্বাসীয় খলিফার আধিপত্য বলতে কিছুই অবশিষ্ট ছিল না। এরপরও সে সময় সালাহুদ্দিন আইযুবি এবং আব্বাসীয় খলিফার মাঝে বিনিময় হওয়া চিঠিগুলো থেকে স্পষ্ট ্রমাগিত হয় যে, আব্বাসীয় খলিফাকেই তিনি মুসলিমদের প্রকৃত আমির বলে মানতেন। এরই ধারাবাহিকতায় আব্বাসি খলিফা আন-নাসির লি ্বীনিল্লাহর০) প্রতি তিনি শুভেচ্ছবার্তা পাঠান। শুধু শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি, সবসময় খলিফার পরামর্শ নিয়েই তিনি কাজ করতেন। খলিফার কল্যাণে অনেক বিজয়াভিযান সম্পন্ন করেন। ইবনে কাসির তার ইতিহাসপ্র্থে খুব গুরুত্বর সঙ্গে বিষয়টি উল্লেখ করেছেন। মসুল শহর অবরোধ করার পেছনে মূলত সালাহুদ্দিন আইয়ুবির উদ্দেশ্য ছিল শহরের অধিবাসীকে খলিফার আনুগত্যে ফিরিয়ে আনা এবং ইসলামের বিজয় নিশ্চিত করা ।১) এমনকি খলিফা ও সালাহুদ্দিন আইযুবির মাঝে ৯. মুহাম্মাদ ইবনে তকিউদ্দিন আইয়ুবি, মিষমারুল হাকায়িকি ওয়া সিররিল খালায়িকি, পৃ. ৫। ১২, ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, খ. ১২, পৃ. ৩৮৭। 4. ৮-%-- ৬২ ডা ৮-, ক ০ ০, %-. ০০১4-৬1-১৬ ০০০৫০১৫১৫১৫ সক কিক ক ২. বগি ও লিড নই ডাউনলোড 7:
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।