৬৮ ৪ মুসলিমজাতি মুমিনিন উমর ইবনুল খাত্তাব রা.। তালিকাটি পূর্ণ করে আমিরুল মুমিনিনের কাছে হস্তান্তর করা হলে তাতে সাইদ ইবনে আমেরের নাম দেখে জিজ্ঞেস করলেন, কে এই সাইদ ইবনে আমের? সবাই বলল, আমাদের শাসক হে আমিরুল মুমিনিন। উমর রা. আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের শাসক দরিদ্র?! সবাই বলল, জি হ্যা! উমর রা. অবাক হয়ে বললেন, কী করে তোমাদের শাসক দরিদ্র হতে পারেন? তার ভাতা কোথায় যায়? তার রিযিক কোথায় ব্যয় হয়? সবাই উত্তর দিলেন, হে আমিরুল মুমিনিন, তিনি নিজের জন্য কিছুই অবশিষ্ট রাখেন না। এ কথা শুনে উমর রা. কেদে উঠলেন এবং এক হাজার দিনারের থলে প্রস্তুত করে তার কাছে পাঠিয়ে দেন। দূতকে বলেন, তাকে গিয়ে আমার সালাম বলো। কিন্তু সেই শাসক উমরের পাঠানো অর্থ নিজের কাছে না রেখে আললাহর পথের মুজাহিদদের কাছে হস্তান্তর করেন ।(৯৯) একবার খলিফাতুল মুসলিমিন এবং তৎকালীন বিশ্বের শক্তিধর শাসক মুআবিয়া রা. ভাষণের উদ্দেশ্যে মিশ্বরে দীড়ালেন। এমন সময় বিশিষ্ট তাবেয়ি, আল্লাহর পথের নিভীক কণ্ঠস্বর আবু মুসলিম আল-খাওলানি রা. খলিফার সামনে গিয়ে বলতে লাগলেন, হে মুআবিয়া, আপনি তো একদিন লাশ হয়ে কবরে চলে যাবেন। পৃথিবীতে ভালো কিছু করে গেলে সেখানে সুখ পাবেন। অন্যথায় দুনিয়ার এই চাকচিক্য ও আড়ম্বরতা একদিন আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দীড়াবে। হে মুআবিয়া, এমনটি কখনো ভাববেন না যে, খিলাফত শুধু রাজস্ব ও অর্থ উসুল করা এবং তা বিতরণ করার নাম। বরং খিলাফত হলো হকের উচ্চারণ ও ইনসাফের আচরণ এবং আল্লাহর দিকে মানুষকে মনোনিবেশ করার অন্যতম পথ। হে মুআবিয়া, ঝরনার উৎ্সমুখ যদি পরিষ্কার থাকে তাহলে নদনদীর জল ঘোলা হলেও আমাদের তাতে কিছু যায় আসে না। সাবধান, কখনো নির্দিষ্ট কোনো গোত্রের পক্ষপাতিত্ব করবেন না। তাহলে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।' এ কথাগুলা বলে তিনি বসে পড়লেন। মুআবিয়া রা. তার এ বলিষ্ঠ সতর্কবার্তা শুনে উত্তর দিলেন, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ধিত হোক হে আবু মুসলিম ।(৯) **. ইবনে আসাকির , তারিধু মাদিনাতি দিমাশক , খ. ২১, পৃ. ১৪৮-১৪৯। *- তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ৫, পৃ. ২৯৭। | ৪৮ 5৮০৬-২৬-১৮: ৮২৬ ০:4০ এ গযই বি বই বি বিয ব বাই শিখ ও কিছ কিউ বি কিছ ছাএ ২০:৬৬] ০ ও লিডিকে জুল
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।