২৬৬1-২০-২4 474০, চ-১ কা 1৬-১৬-১৬০১ এ ০২১০১ ৬৬ * মুসলিমজাতি বিদদ্ধ আলেমগণ সুচারুরূপে পালন করেছেন। বরং স্বয়ং খলিফাগণই জনগণকে এ কাজে উৎসাহিত করেছেন বলে আমরা দেখতে পাই। আমিরুল মুমিনিন হিসেবে মনোনীত হওয়ার পর জনগণের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে আবু বকর রা. বলেন, 134৩০ আমি ভুল পথে গেলে বা ভুল সিদ্ধান্ত নিলে আপনারাই আমাকে সোজা পথে নিয়ে আসবেন 1(৯৩) এরই ধারাবাহিকতায় আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় সঙ্গীদের নিয়ে পরামর্শে বসতেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেন। তাদের সিদ্ধান্ত সঠিক মনে হলে একাত্মতা পোষণ করতেন। বদর যুদ্ধে সঙ্গীদের নিয়ে তিনি প্রথমে বদর কৃপের সন্নিকটে একটি জায়গায় অবস্থানের সিদ্ধান্ত নেন। কিন্তু তা বিশিষ্ট সাহাবি-হাব্বাৰ ইবনুল মুনযির রা.-এর মনঃ্পৃত হয়নি। তিনি গিয়ে মুসলিম সেনাপতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন, হে আল্লাহর রাসুল, আপনি কি আল্লাহর আদেশে এ জায়গাটি বেছে নিয়েছেন, এখানে কিন্তু সামনে-পেছনে যাওয়ার কোনো অবকাশ নেই; নাকি রণকৌশল হিসাবে এই স্থানটি পছন্দ করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা স্রেফ রণকৌশল। এ কথা শোনার পর হাব্বাব রা. বললেন, এই জায়গায় অবস্থান করাটা আমি সমীচীন মনে করছি না। আমাদের আরও এগিয়ে যেতে হবে। কুরাইশ বাহিনীর অবস্থানের সবচেয়ে নিকটবর্তী কূপ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তা ছাড়া অন্যান্য কুপের প্রতিও আমরা নজর রাখব। তাহলে ফল দীড়াবে এই, যুদ্ধ শুরু হলে আমরা পানি পান করতে পারব আর কুরাইশরা পানির অভাবে ছটফট করবে। হাব্বাবের এই সুপরামর্শ আল্লাহর রাসুলের পছন্দ হলো । তিনি খুশি হয়ে বললেন, তুমি সঠিক পরামর্শ দিয়েছ। এরপর তিনি সহযোদ্ধাদের নিয়ে এগিয়ে চললেন। রাতের মাঝামাঝি সময়ে শক্রদের অবস্থানের নিকটবর্তী কূপের কাছে ৯০, তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ২, পৃ. ২৩৮। ব ২ এড. এড... বই বই বধ হি শি ক: রহ ওহ! বাই: বা হও বাহ বছা উন িবুদল 9/৬/৬/-100117819,0017
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।