Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে * ৫১ মুতাসিম যুদ্ধের জন্য এত বিপুল পরিমাণ সেনা, অত্র, খাদ্য ও পানীয়সামহ্ী, প্রয়োজনীয় আসবাব প্রস্তত করলেন, যা ইতিপূর্বে কোনো যুদ্ধের জন্য কোনো খলিফা করেননি। এরপর অভিযান শুরু করে ৬ রমযান (২২৩ হিজরি) তিনি সেই স্থানে পৌছেন। ৫৫ দিন সেখানে অবস্থান করে সকল বন্দিকে মুক্ত করেন। এরপর তারাসুস অভিমুখে রওয়ানা হন (১৮) এগুলো মুসলিম শাসকদের থেকে সংঘটিত কাকতালীয় কোনো ঘটনা নয়, বরং যে নীতি আদর্শের সংস্পর্শে এসে তারা এসব ঘটনার জন্ম দিয়েছেন, সেই আদর্শের কেন্দ্রস্থল হচ্ছে ইসলামি সভ্যতা । পৃথিবীর ইতিহাসে যার কোনো জুড়ি নেই। খলিফা হিশামের সেনাপতি আল- হাজিব আল-মনসুর মাত্র তিনজন মুসলিম নারীকে উদ্ধার করতে বিশাল সেনাবাহিনী নিয়ে অভিযান চালান। এ তিন নারী স্পেনের বেক্কিউ রাজ্যে গির্জায় কারাবন্দি ছিল। একবার মনসুরের পক্ষ থেকে একজন রাজদূত সেই গির্জা পরিদর্শনে গেলে বহুদিনের কারাবন্দি এক নারীকে তার কাছে নিয়ে আসা হয়। এরপর ওই নারী দূতকে নিজের পরিচয় দিয়ে বলেন, মনসুর কি শুধু নিজেই ভোগবিলাসে মত্ত থাকবে আর আমাদের দুঃখদুর্দশার কথা ভুলে যাবে? নিজে রাজকীয় পোশাক পরবে আর আমরা নোংরা পোশাকে অপবিত্র হয়ে দিনযাপন করব? আর কত বছর পর্যন্ত বিধর্মীদের এ কারাগারে আমাদের থাকতে হবে লাঞ্ছিত ও অপমানিত হয়ে। আল্লাহর নামের দোহাই দিয়ে তার কাছে আবেদন করেন, যেন সে তার এই গ্রানির জীবনের অবসান ও কষ্ট-যন্ত্রণাকর পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করেন এবং এ মর্মে তার থেকে শক্ত শপথ ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আশ্বস্ত হন। এরপর এই দূত মনসুরের কাছে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় বিষয় ও তথ্য তাকে অবহিত করেন। মনসুর তার কথা শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন। মনসুর আবার জিজ্ঞেস করেন, তোমার কাছে অস্বত্তিকর ঠেকেছে এরকম কিছু দেখেছ সেখানে? নাকি তেমন কিছু তুমি সেখানে পাওনি! এরপর দূত মনসুরকে ওই নারীর ঘটনা ও তাকে দেওয়া অঙ্গীকার সম্পর্কে অবহিত করেন। বন্দি নারীর সকল অভিযোগ ও শপথবাক্য হুবহু মনসুরের সামনে উপস্থাপন করেন। তা শুনে মনসুর ১*, ইবনুল আসির, আল-কামিল ফিত-তারিখ, খ. ৬, পৃ. ৪৫। ১৬ ১.১. ২১ --,- ২৯০ ৬,-২১ ৬২১,২৩১, ১. ছা. ও লিড নই ডাউনলোড উস বেসন

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।