Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

৫০ * মুসলিমজাতি উমর রা. ছিলেন একজন খাটি আরব। মাখন আর দুধই ছিল তার প্রথম পছন্দ। মানুষ দুর্ভিক্ষে পড়ায় এসব খাবার তিনি নিজের জন্য নিষিদ্ধ করে নেন। অনাহারে-অর্ধাহারে সে বছর তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এভাবেই তিনি জনগণের দুষঃখ-দুর্দশা নিজের গায়ে সয়ে নিয়ে অন্যসব শাসকের জন্য শ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করেন। সন্ধ্যায় শুধু তেল মাখানো রুটি দিয়েই খাবার সারতেন। একদিন একটি উট জবাই করে গোশত পাকিয়ে মানুষকে খাওয়ানো হয়। তার সামনে সেই উটের কুঁজ ও কলিজার সামান্য অংশ নিয়ে আসা হলে তিনি জিজ্ঞেস করেন, এগুলো কীসের? সবাই বলল, হে আমিরুল মুমিনিন, আজ যে উট জবাই হয়েছে সেই উটের। তা শুনে তিনি বললেন, উঠিয়ে নাও, সরিয়ে নাও। আমি খাব নরম গোশত ও কলিজা আর মানুষ খাবে হাড্ডি, তা কখনো হবে না। এ খাবার সরিয়ে সাধারণ খাবার নিয়ে এসো আমার জন্য । এরপর খেয়ে নেন। এরপর বললেন হে ইয়ারফা, এই খাবার তুমি “ছামাগ'১১) খ্রামে থাকা আমার পরিবারের লোকদের দিয়ে এসো। তিন দিন হলো তাদের জন্য আমি কোনো খাবার পাঠাতে পারিনি । মনে হয় তারা এবার পেট ভরে খেতে পারবে । এগুলো তাদের দিয়ে এসো ।(১৭) জনগণের প্রতি মুসলিম শাসকদের দরদ কেমন ছিল তার আরেকটি উদাহরণ আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহর (মূ. ২২৭ হি.) অভিযান থেকে বোঝা যায়। রোমান সৈন্যবাহিনী একজন মুসলিম নারীকে বন্দি করলে সে চিতকার করে সাহায্য চায়, হে মুতাসিম!! খলিফা মুতাসিমের কানে সে সংবাদ পৌছলে তিনি সিংহাসনে বসেই সেই আবেদনে সাড়া দেন, বলে ওঠেন, আমি প্রস্তুত, আমি প্রস্তত। আর তৎক্ষণাৎ সিংহাসন ছেড়ে প্রাসাদে উচ্চৈৈস্বরে ঘোষণা করেন, আন-নাফির, আন-নাফির। (বুদ্ধের ডাক এসেছে। বেরিয়ে পড়ো সবাই।) এরপর তিনি বাহনে উঠে জিজ্ঞেস করেন, রোমানদের সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য কেল্লা কোনটি? সবাই বলল, আম্মুরিয়ার দুর্গ । ইসলামের সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত কেউ তাতে আক্রমণ করেনি। এটি খ্রিষ্টানদের মূল ভূমি। কনস্টান্টিনোপলের চেয়েও তাদের কাছে এটি বেশি পবিত্র। এরপর **. মদিনার নিকটবর্তী এক জায়গার নাম। *'. ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, খ. ৩, পৃ. ৩১২। কুন পিডিএফ রই ডাউনলোড: ভা নিবে

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।