মুসলিমঙাতি (৩য়) : ৪ বিশ্বকে কী দিয়েছে * ৪৯ কল্যাণের জন্য শাসকদের কী পরিমাণ মনোযোগ ছিল, নোমান ইবনে, মুকরিন রা.-এর গ্রতি উমর ইবনুল খাত্তাব রা.-এর লেখা চিঠি থেকে এর গ্রমাণ মেলে । চিঠির ভাষা ছিল এমন : বিসমিল্লাহির রাহমানির রাহিম । এটি আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে [নোমান ইবনে স্নকরিনের। প্রতি। আসসালামু আলাইকুম । প্রথমে আমি আপনার কাছে আল্লাহর প্রশংসা শোনাচ্ছি। যিনি ছাড়া কোনো ইলাহ নেই । পরকথা এই, নিহাওয়ান্দ শহরে বেশ কিছু অনারব জাতি-গোষ্ঠী আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমবেত হয়েছে বলে আমি জানতে পেরেছি। আমার চিঠি পাওয়ামাত্রই আপনি আল্লাহর নাম নিয়ে রওয়ানা হয়ে যাবেন। আল্লাহর সাহায্য ও মদদ আপনার এবং আপনার সঙ্গে থাকা মুসলিমদের সাথে আছে। কোনো দুর্গম প্রান্তর বা গ্রহিন অরণ্য দিয়ে যাবেন না। তাহলে সাধারণ মুসলিমদের কষ্ট হবে। তাদের অধিকার নষ্ট করবেন না, নয়তো প্রায়শ্চিত্ত করতে হবে। তাদের নিয়ে ঘন বৃক্ষলতায় ভরা জঙ্গলে প্রবেশ করবেন না। কারণ একজন মুসলিম আমার কাছে এক লক্ষ দিনারের চেয়েও বেশি মূল্যবান । আসসালামু আলাইকুম ।(১৫) উমর ইবনুল খাত্তাব রা.-এর অন্য একটি ঘটনায় বিষয়টি আরও পরিষ্কার হয়। ১৭ হিজরির শেষ দিকে মদিনায় খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দেয়। সে বছর বৃষ্টিবাদল কম হওয়ায় মদিনার সকল ফসলি জমি ও চাষাবাদের ভূমি শুকিয়ে ফেটে যায়। তাবাকাতে ইবনে সাদ-এ উল্লেখিত আছে, সে বছর একবার উমর ইবনুল খাত্তাব রা.-এর কাছে মাখন মেশানো রুটি আনা হলে তিনি একজন বেদুইনকে সঙ্গে নিয়ে খাবার খেতে বসেন। বেদুইন প্লেটের একপাশ থেকে বড় বড় লুকমায় দ্রুত রুটি খেতে থাকে। তা দেখে উমর রা. বললেন, তুমি দেখছি বড় বড় লুকমায় সব রুটি মুহূর্তেই সাবাড় করে ফেলছ! বেদুইন বলল, বহুদিন হলো তেল আর মাখন চোখে পড়ে না। অনেক দিন ধরে কাউকে এসব খাবার খেতে দেখি না। এ ঘটনার পর উমর রা. শপথ করেন, যতদিন না মানুষের এই দুর্দশার পরিবর্তন হচ্ছে ততদিন কোনো মাখন বা মাংস তিনি স্পর্শ করবেন না। ৯২. তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ২, পৃ. ৩৬৫। ১৬৬ ০৬ ০৬০৬ ০৬০ ০৬ ১৬০৭৬৬৬২১০০ হী শী কি শী লী হী শি রী আরও লিড নই ডাউনলোড উস বেসন
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।