৪৮ * মুসলিমজাতি বাড়ানোর কাজ করেন। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। খন্দক যুদ্ধে তিনি নিজে খননকাজে অংশ নেন। তখন তার মুখে উচ্চারিত হচ্ছিল ইবনে রাওয়াহার রচিত বিখ্যাত কাব্যমালা। তিনি মাটি অপসারণের কাজ করছিলেন। এমনকি কাজের চাপে তার পেটের সাদা অংশ মাটিতে লেপটে যায় ।১৩) এ ধরনের স্বতঃস্ফুর্ততা ও নিরহংকারী চরিত্রের প্রভাব পড়ে সাহাবিদের মাঝে । যা ওই যুদ্ধের কঠিন মুহূর্তে তাদের ভেতর টনিকের মতো কাজ করে। তাদের সাহস ও মনোবল বাড়াতে তা বড় সহায়ক ভূমিকা পালন করে। ফলে শক্রদের পৌছার আগেই তারা সবরকম প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন একজন আদর্শ সেনাপতি, জনগণের বিপদের সময় যিনি নিজেকে উজাড় নিজের কীধে তুলে নিয়েছিলেন। বিশ্বনবীর পর তীর প্রতিনিধি হওয়া খুলাফায়ে রাশেদিনের মাঝেও আমরা সেই আদর্শ ও চরিত্রের প্রতিবিষ্ লক্ষ করি। বিশ্বনবীর তখন ইনতেকাল হয়ে গেছে। মুসলিমদের শাসক তখন আবু বকর রা.। উমর ইবনুল খাত্তাব রা.-.এর ভাষায়, মদিনার উপকণ্ঠে বাস করত এক প্রতিবন্ধী বৃদ্ধা মনে মনে প্রতিজ্ঞা করি, সেই অন্ধ বৃদ্ধার জন্য আমি পানির ব্যবস্থা করব। তার প্রয়োজন পূরণ করব। সেজন্য যখনই আমি তার কাছে আসতাম? দেখতাম আমার আগে কে যেন তার সকল প্রয়োজন পূরণ করে চলে গেছেন। প্রতিদিন আমার আগে কে এসে এই বৃদ্ধার প্রয়োজন পূরণ করে দেন তা দেখার জন্য একদিন আমি আগেভাগে এসে পাশের এক জায়গায় আত্মগোপন করে রইলাম। দেখি আবু বকর এসে বৃদ্ধার প্রয়োজন পূরণ করছেন। আর আবু বকর তখন আমিরুল মুমিনিন। তা দেখে উমর বলে উঠলেন, খোদার কসম! আপনিই তাহলে সেই লোক 1১) জনগণের জীবনযাত্রার উন্নয়ন ও অথ্গতির জন্য তারা ছিলেন সদা তৎপর । এমনকি যুদ্ধের ময়দানেও সাধারণ মানুষের প্রতি যত্র ও তাদের ৮. ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়যা, খ. ১, পৃ. ৪৯৫। ইবনে কাসির, আস-সিরাতুন নাবাবিয়্যা, খ. ২, পৃ. ৩০৬; সুহাইলি, আর-রওমুল উনুফ, খ, ২, পৃ. ৩৩৬ ৮. সুযুতি, তারিখুল খুলাফা, খ. ১, পৃ. ৭৪। কা কা ডা. ভা ভা. ও. %-, ১ €া. ১ কা. ভা. কান, ১ ক. ও, 41... 154 ০ -2---2১- ও পিডিএফ ই ডাউনলোড টি আর, ]
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।