বিশ্বকে কী দিয়েছে * ৩৯ পাওয়া যায় । কোনো সন্দেহ নেই, এসব ঘটনা ইসলামি সভ্যতার অনন্য কীর্তি ও অসামান্য অবদান, যা মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা দেয়। এভাবেই একজন খলিফা, বিচারক থেকে শুরু করে ইসলামি স্কলার, আলেম, ফকিহসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সমানভাবে গ্রহণযোগ্যতা লাভ করে রাষ্ট্রপ্রধানের আসন অলংকৃত করেন। ইসলামি সভ্যতায় সবসময় বাইআত ছিল একটি সমুজ্ল বৈশিষ্ট্যের মতো । নবনিযুক্ত প্রার্থী থেকে শুরু করে এমনকি পদত্যাগকারী সকলেই নিজেদের জন্য এবং তাদের যোগ্য পুত্র, ছোট-বড় সকলের জন্য জনগণের পক্ষ থেকে সুষ্ঠু বাইআত গ্রহণে সমান গুরুত্বারোপ করতেন। এ অনুপম রীতি শুধু একটি ইসলামি রাষ্ট্রেই নয়, তৎকালীন মুসলিম সাম্রাজ্যের প্রতিটি অংশে, প্রাচ্যে ও পাশ্চাত্যে এমনকি স্পেনেও বিরাজমান ছিল। মরকোয় প্রতিষ্ঠিত ইদরিসীয় সাম্রাজ্যের আমির ইদরিস ইবনে ইদরিস ইবনে আবদুল্লাহ মাত্র এগারো বছর বয়সে জনগণের পক্ষ থেকে বাইআত গ্রহণ করেন। এতে অবাক হওয়ার কিছু নেই। বাস্তবেও তিনি ছিলেন দায়িত্ব গ্রহণের যোগ্য, স্পষ্টভাষী ও দুরন্ত সাহসী । মিশ্বারে দীড়িয়ে তিনি ঘোষণা করেন, সকল বন্দনা আল্লাহর। তারই প্রশংসা করছি। তীর কাছে ক্ষমা চাইছি। তীর সাহায্য প্রার্থনা করছি। তারই ওপর ভরসা করছি। নিজের ও সকল অনিষ্টকারীর অনিষ্ট থেকে আমি তারই আশ্রয় চাচ্ছি। সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তীর রাসুল। জিন ও ইনসানের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে তিনি আগত। আল্লাহর ইচ্ছায় আল্লাহর দিকে তিনি মানুষকে আহ্বান করেন। তিনি সমুজ্বল প্রতি রহম করুন। তার পরিবারকে আল্লাহ সকল অনিষ্ট ও অপবাদ থেকে সুরক্ষা দান করেছেন এবং তাদের পৃত-পবিভ্র করেছেন। হে লোকসকল, এ পদে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে । আর সকলেই জানেন, এ পদের কেউ ভালো কাজ করলে তার প্রতিদান সে বহুগুণ বেশি পাবে। তেমনই মন্দ কাজ করলে শাতিও তার দ্বিগুণ হবে। আলহামদুলিল্লাহ, আমি এর জন্য সঠিক লক্ষ্যেই আছি। তাই অন্য কারও প্রতি আপনারা মনোনিবেশ করবেন না। কারণ ন্যায় প্রতিষ্ঠার যে স্বপ্ন আপনারা লালন করেন, তা আমাদের মাঝেই পাবেন। এরপর তিনি মানুষকে বাইআতের আহ্বান ছ ; ছা. ছি... ছা, হা টা 2 (আরও পিডিএফ রি 5
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।