Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ * মুসলিমজাতি প্রতারিত না হয়। হ্যা, সেটি এরকমই ছিল। তবে এ ধরনের পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আবু বকরের মতো গুরুজন এমন কেউ নেই এখন, যার দিকে মানুষ ঘাড় উচু করে দেখে । মুসলিমদের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া যার হাতে বাইআত গ্রহণ করা হবে, বাইআতথহীতা ও বাইআতকারী উভয়েই হত্যার উপযুক্ত সাব্যত্ত হবে ।৪) এরপর তিনি আবু বকর রা.-এর শপথ গ্রহণের বিষয়টি টেনে তখনকার পরিস্থিতির কথা মানুষের সামনে তুলে ধরেন। ত্বরিত বাইআত গ্রহণ ক্রিয়া সম্পন্ন না হলে মুহাজির ও আনসারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার বিষয়টি তিনি মানুষের কাছে পরিষ্কার করেন। আর আবু বকর রা.-এর গ্রহণযোগ্যতার ব্যাপারে কোনো মুসলিমের মনে বিন্দুমাত্র সংশয় ছিল না। পক্ষান্তরে উমর রা.-এর বাইআত গ্রহণের বিষয়টিও ছিল বড় মাপের একদল সাহাবির সম্মিলিত সিদ্ধান্তের ফসল। পরবর্তীকালে তা ইজমায়ে উম্মত হিসেবে গণ্য হয়। এ থেকেই বিষয়টি পরিষ্কার যে, বাইআত বা শপথ গ্রহণ প্রক্রিয়া অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। মনোনীত ও বিজ্ঞ, জ্ঞানী ও আলেমদের পরামর্শের মাধ্যমেই নেতা নির্বাচন সম্পন্ন হবে ।0৪২) বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। যদিও তিনি চাচাতো ভাই সুলাইমান ইবনে আবদুল মালিক কর্তৃক পরবর্তী খলিফা নির্বাচিত হয়েছেন এবং তার নির্ধারিত চু্তিপ্রের সিদ্ধান্তের ওপর সাধারণ মুসলিমগণ সুলাইমানের সঙ্গে একমত্য পোষণ করেছেন, তারপরও জনগণের পক্ষ থেকে বাইআত গ্রহণের ওপর তিনি জোর গুরুত্বারোপ করেন এবং বলেন, জনগণ যদি সন্ত্টচিত্তে তাকে খলিফা হিসেবে মেনে নেয়, তবেই তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। তাকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছে এমন সংবাদ শোনার পর উমর ইবনে আবদুল আযিযের দেওয়া প্রথম ভাষণেই বিষয়টি পরিষ্কার হয়। সেই ভাষণে তিনি বলেন, হে লোকসকল, এ পদের প্রতি সামান্য চাহিদা বা লোভ আমার ছিল না, তারপরও আমার ওপর এ দায়িত্ব অর্পিত হয়েছে মুসলিমদের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়াই। তাই আমার হাতে বাইআতের যে ৯. ইবনে তাইমিয়া, মিনহাজুস সুনাতিন নাবাবিয়যা, খ. ৫, পৃ. ৩৩০-৩৩১। *. মুহাম্মাদ রশিদ রেজা, আল-খিলাফা , পৃ. ২০-২১। টি ৪:০1 এা ডা. কাচ. ডা. ৮১১৬ ক.১৬.১ 2.১. +১৬১ ৬১ ভি! ই ও? ববি? ক? ও + ২ ও কথ ক ক ঝি ঝা? কই জি কিছ? কহ কম কই বিখা বা জি ____ উপ দ বা ঘ

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।