Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

অন্যতম ছিল আল-আযুদি হাসপাতাল। বুওয়াইহি রাজবংশের অন্যতম শাসক আযুদুর্দৌলা ৩৬৬ হিজরি/৯৭৬ খ্রিষ্টাব্দে বাগদাদ শহরের পশ্চিমাংশে তা নির্মাণ করেন। এই হাসপাতালে বিভিন্ন রোগচিকিৎসায় বিশেষজ্ঞ চব্বিশজন ডাক্তার সবসময় কর্মরত থাকতেন । বহুবিধ প্রবৃদ্ধিমূলক প্রকল্প ওয়াকফ করেন। এখানে রাষ্ট্রের সকল নাগরিক বিনামূল্যে চিকিৎসা পেত। রোগীরা এখানে উন্নত স্বাস্থ্যসেবা ছাড়াও বিভিন্ন সেবা লাভ করত। যেমন নতুন পোশাক, স্বাস্থ্যসম্মত বাহারি খাবার, জরুরি ওষুধ ইত্যাদি। সুস্থ হওয়ার পর বাড়ি পৌছার জন্য যথেষ্ট পরিমাণ পাথেয় ও পথখরচও দিয়ে দেওয়া হতো তাদের। এসব হাসপাতালগ্তলোতে এত উন্নত, আরামদায়ক ও বিলাসবহুল স্বাস্থ্যসেবা ও দামি খাদ্যসাম্রী প্রদান করা হতো যে, অনেকে এগুলো ভোগ করার জন্য অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হতো। বিশিষ্ট ইতিহাসবিদ খলিল ইবনে শাহিন যাহেরি বর্ণনা করেন, ৮৩১ হিজরি/১৪২৭ খরষ্টাব্দে একবার তিনি দামেশকের একটি হাসপাতাল দেখতে যান। তার বর্ণনামতে, এরকম বিলাসবহুল চিকিৎসাকেন্ত্র তিনি পৃথিবীর আর কোথাও দেখেননি। সেখানে তিনি লক্ষ করেন, এক লোক অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়। তিন দিন পার হওয়ার পর ডাক্তার তার চিকিৎসাপত্রে লিখে দেন, মেহমান কখনো তিন দিনের বেশি অবস্থান করেন না। 87:

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।