|. বিশ্বকে কী দিয়েছে * ৩১৩ শামীয় (সিরিয়ান) তেল ব্যবসায়ীদের জন্য একটি সরাইখানা নির্মাণ করা হয়েছিল, এটি হলো কায়রোতে অবস্থিত ফুন্দুক তারান্তাই।(+) ইসলামি সভ্যতার সূচনাকাল থেকেই পাহ্থনিবাস ও সরাইখানার অস্তিত্ব ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ফলে বোঝা যায় যে, এই সভ্যতায় কতটা ছিল সামাজিক বন্ধনের গুরুত্ব। বৈষয়িক ও মানসিক সব দিক থেকেই সামাজিক বন্ধনের উদার পরিচর্যা মিলেছে ইসলামি সভ্যতায়। বরং এই সভ্যতা যে পারস্পরিক সহযোগিতামূলক বন্ধনের দৃষ্টান্ত স্থাপন করেছে তা পূর্ববর্তী কোনো সভ্যতায় দেখা যায়নি। অসংখ্য সরাইখানা ও পাস্থনিবাস নির্মাণ করেছে যেগুলোতে সব সুবিধাই বিনামুল্যে পাওয়া যেত। সমাজের সকল স্তরের ও সকল ধর্মের মানুষের জন্য এগুলো উন্মুক্ত ছিল। মানুষ যতদিন চেয়েছে_মাশাআল্লাহ_ এগুলোতে অবস্থান করেছে। এতে তাদের জীবনের শুত্রতা কলঙ্কিত হয়নি এবং তাদের পেশা ও কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়নি। সে যেই হোক_বণিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, মুসাফির। এতে কোনো সন্দেহ নেই, ইসলামি সভ্যতার এই উজ্ত্বল ইতিহাস দৃঢ়তার সঙ্গে আমাদের বার বার মনে করিয়ে দেয় এই অবিনশ্বর সভ্যতার যে মানবিক দান তা কত মহান! আমরা কিছু মহৎ ও অনুপম ইসলামি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত আলোকপাত করলাম । আমরা অনুধাবন করছি যে, এই পর্বের অনুচ্ছেদণ্ডলোতে একটি মূল্যবোধ আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তা হলো এই সভ্যতার মানবিকতা ও মানবতাবোধ। এই সভ্যতা যে ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তা থেকে কখনো বিচ্যুত হবে না। সেটা হলো আখলাক ও শিষ্টাচার এবং নীতি ও নৈতিকতার ভিত্তি, এসব বৈশিষ্ট্য এঁশী প্রস্নবণ থেকে উৎসারিত, তাই এগুলোর কোনো শেষ নেই। এ কারণেই ইসলামি সভ্যতা যে আখলাক ও নৈতিকতায় ভূষিত তা আমরা এই সভ্যতার প্রত্যেক সংঙ্থা ও প্রতিষ্ঠানে দেখতে পাই। ইসলামি সভ্যতার এসব মূল্যবোধ গোটা বিশ্বের জন্য আলোকবর্তিকারূপে বিদ্যমান । || তৃতীয় খণ্ড সমাপ্ত ।। ৭০৯, প্রাগুক্ত, খ. ৩, পৃ. 8৪। রও পিডিএফ: চে 572৮
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।