Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

ছ ৮ নি ১ ১, ভা, শি লে তি হী হি শে হি হে শি হে হি বিশ্বকে কী দিয়েছে * ৩০১ দেবেন, গোটা জেলখানা ঘুরে ঘুরে দেখবেন এবং অসুস্থ কয়েদিদের চিকিৎসা করবেন 10৪৮৫) মানবিকতার এই তরঙ্গ ইসলামি সভ্যতায় যুগ যুগ ধরে প্রবহমান ছিল। কারণ এর পেছনে সক্রিয় ছিল মুসলিম উম্মাহর সন্তানদের উদারচিত্তে ও ইসলামি রাষ্ট্রের জন্যও সহায়ক । আমি এখানে জনকল্যাণমূলক ওয়াক্ফ- ব্যবস্থার কথা বোঝাতে চাচ্ছি। অসুস্থদের স্বাস্থ্যসেবা, যত্র ও আপ্যায়ন এবং তাদের সম্মান জানানোর ক্ষেত্রে ওয়াক্ফ-ব্যবস্থা গুরুত্ৃপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নত হাসপাতালগুলো সম্পূর্ণরূপে ওয়াক্ফকৃত সম্পত্তির ওপর নির্ভরশীল ছিল, মুসলমানদের মধ্য থেকে একজন দায়িত্বশীল এসব সম্পত্তির দেখভাল করতেন। কখনো কখনো স্বয়ং বিচারকও এই দায়িত্ব পালন করতেন। ওয়াক্ফকৃত সম্পত্তির আয় থেকেই হাসপাতালগুলোর ব্যয়ভার নির্বাহ করা হতো। রোগীদের প্রয়োজনীয় খরচ, চিকিত্সকদের বেতন-ভাতা, বিছানাপত্র ও খাদ্য ক্রয়, ওষুধি বাগান তৈরি, ওষুধ ্রস্ততকরণ-সবকিছুর খরচ আসত ওয়াক্ফকৃত সম্পত্তি থেকে । এমনকি হাসপাতালে অনুশীলনরত মেডিকেল শিক্ষার্থীদের খরচাদিও মেটাত এ থেকে! এই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ নমুনা হলো কায়রোতে অবস্থিত আল-মানসুরি বড় হাসপাতাল । বাদশাহ মানসুর সাইফুদ্দিন কালাউন ৬৮৩ হিজরি ১২৮৪ খ্রিষ্টাব্দে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন। হাসপাতালটির বার্ষিক খরচ মেটানোর মতো সম্পত্তিও ওয়াকফ করেন। যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। জনকল্যাণমুলক ওয়াক্ফ এবং তা মুসলমানদের মানবিক ও স্বাহ্যসেবার ক্ষেত্রে যে গুরুতৃপূর্ণ ভূমিকা রেখেছে তা উল্লেখ করা হলো। এ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আরেকটি বিষয়ের ওপর কিছুটা আলোকপাত করা জরুরি। তা এই যে, রোগীর মন-মানসিকতা সজীব ও সতেজ রাখার কিছু অভিনব ও অভূতপূর্ব কৌশল অবলম্বন করা হতো । ওয়াক্ফকৃত সম্পত্তির একটি অংশের আয় নির্দিষ্ট ছিল এমন দুজন লোককে বেতন দেওয়ার জন্য, যারা প্রতিদিন হাসপাতালে ঘুরে বেড়াবে এবং রোগীদের অন্তরালে **. ইবনুল কিফতি, তারিখুল হুকামা, পৃ. ১৪৮। ও পিক ই ডাউনলোড আলু

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।