৬৯৮ বিশ্বকে কী দিয়েছে * ২৯৯ রোগী ইসলামি হাসপাতালে প্রবেশের পর চিকিৎসক তাকে যে ব্যবস্থাপত্র দিয়েছেন সে অনুযায়ী ওষুধ দেওয়া হতো। তার স্বাস্থ্যের উপযোগী খাদ্য ও পথ্যও দেওয়া হতো নির্ধারিত পরিমাণে । রোগীরা সাধারণত যে প্রকারের খাবার খায় তাদের সেসব খাবার খেতে বাধ্য করা হতো না। বরং উন্নতমানের খাবার পরিবেশন করা হতো তাদের । রোগীদের খাদ্য- তালিকার মধ্যে ছিল খাসি ও গরুর গোশত এবং পাখি ও মুরগির গোশত । খাবারের পরিমাণের ক্ষেত্রেও কোনো কৃপণতা ছিল না এবং রোগীদের কষ্ট দেওয়া হতো না। বরং একজন রোগীর সুস্থতার আলামত ছিল এই যে, সে একই বৈঠকে পুরো একটি রুটি ও একটি আন্ত মুরগি খেয়ে শেষ করবে! রোগী যখন আরোগ্যলাভের পর্যায়ে পৌছে যেত, তাকে আরোগ্য লাভকারীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হতো । এখানে তার পরিপূর্ণ আরোগ্যলাভের পর তাকে আরেক প্রন্থ নতুন পোশাক দেওয়া হতো সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তা-ই নয়, তাকে পর্যাপ্ত পরিমাণ অর্থও দেওয়া হতো, যাতে সে কর্মক্ষম হওয়া পর্যন্ত খরচ চালিয়ে নিতে পারে! অর্থাৎ, সে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার আগে কাজ করতে বাধ্য না হয়, কারণ এতে তার স্বাস্থ্য আবার ভেঙে পড়তে পারে ।(৯৮৩) এখন আপনার প্রশ্ন করার প্রয়োজন নেই যে ইসলামি সমাজে দরিদ্র মানুষেরা কী পরিমাণ স্বস্তি ও স্বাচ্ছন্দ ভোগ করত। যেহেতু তারা জানতই যে অসুস্থ হলে এই পর্যায়ের চিকিৎসাসেবা, যত্র-আত্তি ও সাহায্য- সহযোগিতা পাবে। এমন চিকিতসা ও সাহায্য পাওয়ার জন্য তাদের কপালের ঘাম ঝরানোর প্রয়োজন হতো না, প্রয়োজন হতো না কারও সুপারিশের বা কারও মধ্যস্থতার। আর চিকিৎসা পরিপূর্ণ করার আবেদন জানিয়ে কাকুতিমিনতি করা তো দূরেরই কথা! মহান চিকিৎসক আবু বকর রাযি তার ছাত্রদের উদ্দেশে যে নির্দেশনা দিয়েছিলেন তা কত চমৎকার । তিনি তাদের বিশেষ নির্দেশ দিয়েছিলেন যে, তাদের প্রধান উদ্দেশ্য হবে রোগীদের সুস্থ করে তোলা, তাদের থেকে পারিশ্রমিক গ্রহণ নয় এবং তারা আমির-উমারা ও ধনী ব্যক্তিদের চিকিৎসা যতটা গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে করবে, ততটাই আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে করবে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা; তারা নিজেরা *০, মুস্তাফা আস-সিবায়ি, মিন রাওয়ায়িয়ি হাদারাতিনা, পৃ. ১১০। ১ ০৬৬ ০৬৬৮৬৮৮২৮০৩ ৬২-৬৬-২০২৬ ১2:2১ হি হি এ হি হ্রাহি হি ১৪৫১এ হি ও লিডিকে নই ডাউনলোড উ্রসিদুল 4 /
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।