Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

২৮ * মুসলিমজাতি “নেতৃত্বের জন্য চারটি গুণ অবশ্যই লাগবে। এর একটিতে যদি সামান্য ঘাটতি থাকে, তবে সে নেতৃত্বের যোগ্য নয়। শর্তগুলো হলো : ন্যায়সংগত পন্থায় অর্থ উসুলের সামর্থ্য, যথাযথ পদ্ধতিতে অর্থ ব্যয়, স্বেচ্ছাচারিতা না করে কড়াকড়ি আরোপ এবং লজ্জায় না ফেলে এমন নম্বতা অবলম্বন ।"২৯) তা ছাড়া উমর ইবনুল খাত্তাব রা. এমনি হুট করে নেতা বা গভর্নর নির্বাচন করতেন না, বরং প্রকাশ্যে ও গোপনে তাকে বারবার যাচাই করতেন। নিবিড়ভাবে তার কার্যক্রম ও গতিবিধি লক্ষ করতেন। তার সম্পর্কে নিকটস্থদের জিজ্ঞেস করতেন। তার যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই তাকে এ পদের জন্য মনোনীত করতেন। শর্ত জুড়ে দিতেন, মানুষের প্রয়োজন যতদিন পূরণ না হয়, ততদিন যেন তার দরজা উন্ুক্ত থাকে। যারা এ পদের প্রার্থী হতে চায়, সবসময় তিনি তালিকা থেকে তাদের নাম বাদ দিতেন। তিনি বলতেন, যে ব্যক্তি পদ প্রার্থনা করবে, তাকে এ ব্যাপারে সহায়তা করা হবে না। এ কথার প্রবক্তা তিনিই প্রথম নন, বরং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে এক ব্যক্তি এ পদের প্রার্থনা করলে বিশ্বনবী স্পষ্ট বলে দেন, 'যে ব্যক্তি এ পদ প্রার্থনা করবে, তার দ্বারা আমরা এ কাজে সহায়তা নেব না।'২৯) এ পদের যোগ্য ব্যক্তিদের মাঝে দয়া ও ন্শ্রতার গুণ থাকা জরুরি মনে করতেন উমর ইবনুল খাত্তাব রা.। এসব গুণ না থাকলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিতেন। একবার বহু যাচাইবাছাই করে এক ব্যক্তিকে তিনি কোনো এক এলাকার প্রশাসক হিসেবে মনোনীত করতে চাইলেন। সভায় নিয়োগপত্র লেখা হচ্ছিল। এমন সময় এক শিশু এসে উমর রা.-এর কোলে উঠে বসল। উমর রা. শিশুটিকে আদর করলেন। তা দেখে লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, এর মতো আমার দশজন পুত্র রয়েছে। কেউ কখনো আমার কোলে উঠার সাহস করেনি । তখন উমর রা. বললেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া বিলুপ্ত করে দেন, এতে আমার কী করার আছে! যারা দয়া করে, আল্লাহ তাদের *. তারতুশি, সিরাজুল মুলুক, পৃ. ৫০। ২৯. নাসায়ি, ৪, ইবনে হিক্াান, ১০৭১। /& ডা 0)... এ. 4.) ক কা কা, বা০১ 4৮1০২ কা.» এ কা০। এ ১ কা) কা. ধা, 41.) 1১414 বসি 1 ০০০০০০০০০০০ ও লিডিকে নই ডাউনলোড উস বেসন টি

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।