বিশ্বকে কী দিয়েছে * ২৮৭ করতেন। সংশিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতেন। প্রতিটি শিক্ষা-কার্ধক্রম শেষ হওয়ার পরে তিনি শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করতেন। যারা শিক্ষা-কার্ধক্রম শেষ করেছে তারা পরীক্ষায় অংশ নিত। বিশেষজ্ঞ হিসেবে পরীক্ষায় যারা উত্তীর্ণ হতো তাদের সংশ্লিষ্ট বিষয়ের সনদ দিতেন। গ্রন্থাগারগুলোতে থাকত অসংখ্য গ্রন্থ। যেসব বিষয়ের গ্রন্থ এখানে স্থান পেত তা হলো চিকিৎসাবিজ্ঞান, ওধুধবিজ্ঞান, ওষুধপ্রস্তুতপ্রণালি, শারীরস্থান বা অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, অঙ্গ-প্রত্যঙ্গের কার্যাবলি, চিকিৎসা- সংক্রান্ত ফিকহি বিষয়াবলি । চিকিৎসকের প্রয়োজনীয় অন্যান্য জ্ঞানশাখার গ্রন্থাবলিও স্থান পেত হাসপাতালের গ্রন্থাগারে । হাসপাতালগুলোতে কত বড় বড় গ্রন্থাগার ছিল তা বোঝার জন্য এখানে একটি উদাহরণ পেশ করা যেতে পারে। কায়রোতে অবস্থিত ইবনে তুলুন হাসপাতালের গ্রন্থাগারে এক লাখেরও বেশি গ্রন্থ ছিল। হাসপাতালের পার্শ্ববর্তী জমিগুলোতে ওষুধি বড় বড় বাগান ছিল। এসব বাগানে ওষুধি বৃক্ষ ও তৃণলতার চাষ হতো । হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য এসব বাগান তৈরি করা হতো । রোগের সংক্রমণ যাতে না ঘটে বা না ছড়ায় তার জন্য হাসপাতালে যেসব ব্যবস্থা গ্রহণ করা হতো তা ছিল এক কথায় অনন্য ও বিস্ময়কর । কোনো রোগী হাসপাতালে প্রবেশ করামাত্রই তার পরনের পোশাক পালটে নতুন পোশাক দেওয়া হতো । নতুন পোশাক দেওয়া হতো সম্পূর্ণ বিনা পয়সায়। এটা করা হতো যাতে তার পরনের পোশাক থেকে সে যে রোগে আক্রান্ত হয়েছে তা না ছড়ায়। তারপর প্রত্যেক রোগী সংশ্লিষ্ট রোগের জন্য নির্ধারিত ওয়ার্ডে প্রবেশ করত । কোনো রোগীর নির্ধারিত ওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ডে প্রবেশের অনুমতি ছিল না। রোগের সংক্রমণ যাতে না ঘটে সে জন্যই এই নিষেধাজ্ঞা ছিল। প্রত্যেক রোগীই ঘুমাত তার জন্য নির্ধারিত খাটে । খাটে দেওয়া হতো নতুন বিছানা-বালিশ ও নির্ধারিত সরগ্রামাদি। এসব ইসলামি হাসপাতাল প্রতিষ্ঠার নয় শতাব্দীরও বেশি সময় পরে প্যারিসে যে হাসপাতাল তৈরি করা হয়েছিল তার সঙ্গে এগুলোর তুলনা ও লিড নই ডাউনলোড জুল
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।