Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

২৮৬ * মুনলিমজাতি হি/১১১৭ খ্রি. থেকে ৫২৫ হি./১১৩১ খ্রি. পর্যন্ত। ভ্রাম্যমাণ কাফেলাগুলোর সঙ্গে থাকত পর্যাপ্ত চিকিৎসা-সরগ্তাম ও ওযুধপত্র । কয়েকজন চিকিৎসক থাকতেন তাদের সঙ্গে। মুসলিম উম্মাহর সকলের নাগালে পৌছে যেত এসব চিকিৎসা-কাফেলা 1(৪৮৭) বড় শহরগুলোতে স্থায়ী হাসপাতাল সংখ্যায় ও গুণেমানে অনেক বৃদ্ধি পেয়েছিল। এগুলোর মধ্যে বিখ্যাত ছিল বাগদাদের আল-আদুদি হাসপাতাল, প্রতিষ্ঠাকাল ৩৭১ হি./৯৮১ খ্রিঃ দামেশকের আন-নুরি হাসপাতাল, প্রতিষ্ঠাকাল ৫৪৯ হি./১১৫৪ খ্রি; কায়রোর আল-মানসুরি বড় হাসপাতাল, প্রতিষ্ঠাকাল ৬৮৩ হি./১২৮৪ খ্রি.। কেবল কর্ডোভাতেই পঞ্চাশটির বেশি হাসপাতাল ছিল (১৮) বিশেষায়ণের বিবেচনায় এসব বিশাল বিশাল হাসপাতালকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। কিছু বিভাগ ছিল দেহের অভ্যন্তরীণ রোগের চিকিৎসার জন্য শল্যচিকিৎসার জন্য ছিল কিছু বিভাগ । চর্মরোগের জন্য যেমন আলাদা বিভাগ ছিল, তেমনই চক্ষুরোগের চিকিৎসার জন্যও ছিল ভিন্ন বিভাগ। ছিল মনোরোগ বিদ্যাবিভাগ, অর্থোপেডিক বা হাড়ভাঙার চিকিৎসার জন্যও আলাদা বিভাগ ছিল। আরও বিভিন্ন ধরনের বিভাগ ছিল। এসব হাসপাতাল কেবল আরোগ্যকেন্দ্র ছিল না, প্রকৃতপক্ষে বরং উন্নতমানের চিকিৎসা-মহাবিদ্যালয় ছিল। যতটা চিকিৎসাসেবা হতো তার চেয়ে বেশি মাত্রায় হতো চিকিৎসাবিদ্যার পড়াশোনা । বিশেষজ্ঞ প্রধান চিকিত্সক, যিনি আল-উত্তাদ বা অধ্যাপক নামে পরিচিত হতেন, প্রতিদিন সকালে ঘুরে ঘুরে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। প্রাথমিক ত্তরের চিকিৎসকগণ থাকতেন তার সঙ্গে। তিনি তাদের শেখাতেন এবং কী পর্যবেক্ষণ করছেন তার নোট নিতে বলতেন। সাথে সাথে চিকিৎসার পদ্ধতি বলে দিতেন, তারা সবাই মনোযোগ দিয়ে শুনতেন এবং শিখতেন। তারপর অধ্যাপক একটি বড় হলঘরে গিয়ে উপস্থিত হতেন, তাকে ঘিরে বসত শিক্ষার্থীরা। তিনি চিকিৎসাবিদ্যার গ্রন্থ থেকে তাদের পাঠ করে শোনাতেন, যতটুকু পাঠ করতেন তার ব্যাখ্যা-বিশ্লেষণও *, ইবনুল আল-কিফাতি, তাগিছুল হকামা, খু, 0০৫1 "মাহমুদ আল-হাজ কাসিম, আত.তিঝ] ইনগাণ আগার ওল মুখলমিন, শৃ. ৩২৮-৩২৯। টং ক খু ও ও ও ও ১ ৩৭ ও ঙ. নট ও বা ও ও ক ও লিডিকে নই ডাউনলোড ০১০

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।