Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

২৮০ * মুসলিমজাতি মামলুকি শাসকগণও দুর্নীতি দমন বিভাগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সেই বিভাগ পরিচালনার জন্য বিশিষ্ট বিচারক ও বিখ্যাত ফকিহদের দায়িত্ব প্রদান করেন। অনেক ক্ষেত্রে নিজেরাও তাতে হস্তক্ষেপ করতেন। ৬৬১ হিজরির ঘটনাসমথ বর্ণনা করতে গিয়ে মাকরিষি লেখেন, আল-বুদ্দুকদারির (মূ. ৬৭৬ হি.) দরবারে এলো । তাদের একজনের নাম ছিল ইবনুল বাওরি আর দ্বিতীয়জনের নাম মুকাররম ইবনে যাইয়াত। তাদের সঙ্গে কিছু কাগজ ও নথি ছিল। তাতে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের বিবরণ উল্লেখ ছিল। সুলতান মঙ্গলবার তার ষষ্ঠ যুবরাজ, সহযোগী, বিচারকবৃন্দ ও ফকিহদের ডাকলেন এবং তাদের সামনে সেই নথি পাঠ করার নির্দেশ দিলেন। এরপর নথি পড়া শুরু হলো। দুর্নীতির বিবরণ পড়ার সময় তা এড়িয়ে যেতে লাগলেন এবং জড়িতদের নির্দোষ আখ্যায়িত করতে লাগলেন। শেষ পর্যন্ত নথি পাঠ সমাপ্ত হলে সুলতান বললেন, মনে রাখবেন, নিশ্চয় আমি একমাত্র আল্লাহর জন্য ছয় লাখ দিনার অনুমোদন করেছি যা বিভিন্ন ব্যবহৃত বন্ত সংরক্ষণ ও সংশোধনের কাজে ব্যয় হয়েছে। পথিক, দাস, দাসিনী ও খেজুরবৃক্ষ প্রতিপালনের কাজে খরচ হয়েছে। ফলে মহান আল্লাহ এর চেয়ে বেশি অর্থ হালাল উপায়ে আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমি সকল বিভাগ থেকে অর্থের সুষ্ঠু ব্যয়ের হিসাব চেয়েছিলাম আর তা দুর্নীতির সকল অর্থ বাদ দিয়েও অনেক বেশি হয়েছে। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু বর্জন করবে, মহান আল্লাহ এর চেয়ে উত্তম বন্ত দিয়ে তার বিনিময় দেবেন। সুলতান এরপর ইবনুল বাওরিকে সেই নথি প্রচার করার নির্দেশ দিলেন।(*৯ উপর্যুক্ত ঘটনা থেকে প্রতীয়মান হয় যে, সুলতান রাজ্যের সকল বিভাগ ও মন্ত্রণালয় থেকে হিসাব গ্রহণ করতেন। মন্ত্রী, আমলা, বিচারবিভাগ সবাইকে জিজ্ঞাসাবাদ করতেন। তেমনই জনগণের অর্থসম্পদ নষ্ট করার ব্যাপারে ফকিহগণও তাদের কাছে কৈফিয়ত চাইতেন বারবার তাদের স্মরণ করিয়ে দিতেন। সুলতান বিষয়টি নিজের অধিকারে নয় প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার স্বর্ণমুদ্রা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেন। এর পেছনে তার একমাত্র উদ্দেশ্য ছিল জনগণের অর্থের সুরক্ষা ও রও পিডিএফ রই ডাউনলোড: আন রি

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।