Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে « ২৭ না এ আশঙ্কায় আবু যর রা.-কে তিনি নেতৃত্ব থেকে দূরে থাকতে বলেছিলেন। কোনো সন্দেহ নেই এটিই হলো যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচনের ক্ষেত্রে নববি পদ্ধতি ও ইসলামি সভ্যতার মূলনীতি । স্বজন বা বন্ধু হলেও অযোগ্যদের নির্বাচন না করে যোগ্য ও উপযুক্ত নেতা নির্বাচনে ইসলামি সভ্যতার এক অনন্য অবদান এই 'নির্বাচনপ্রক্রিয়া' ৷ আর সুষ্ঠুভাবে নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ লোক দেখে তিনি নেতা বা গভর্নর নির্বাচন করতেন। আত্মীয় হওয়া সত্তেও তুলনামূলক এ বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ না হওয়ায় অনেককে তিনি এ পদের জন্য মনোনীত করেননি । এর প্রকৃষ্ট উদাহরণ হলো, ইয়ামেনের গভর্নর হিসেবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বাহরাম জুরের পুত্র বাযান ইবনে সাসান রা.-কে মনোনীত করা । যাদুল মাআদ গ্রন্থে ইবনুল কাইয়িম রহ. লেখেন, “বাযান ইবনে সাসান রা.-কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা ইয়ামেনের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। ইসলামের ইতিহাসে ইয়ামেনের প্রথম গভর্নর এবং অনারব রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম ইসলামগ্রহণকারী তিনিই । বাযান রা.-এর মৃত্যুর পর তারই পুত্র শাহর ইবনে বাযান রা.-কে 'সানা'র প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। শাহর রা. নিহত হলে সাইদ ইবনুল আসের পুত্র খালেদ রা.-কে তার স্থলাভিষিক্ত করেন। আর কিন্দা ও সাদাফে নিয়োগ করেন মুহাজির ইবনে উমাইয়া মাখযুমি রা.-কে ।(২৭) বিশ্বনবীর যুগ থেকে বহুকাল অবধি ইসলামি সভ্যতায় দক্ষ, যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদেরকেই শুধু নেতৃত্বের পদগুলোতে নিয়োগ করা হতো। ইবনুল কাইয়িম রহ.-এর বিবরণে এ কথারই প্রমাণ মেলে । কারণ সে সময় মক্কা ও মদিনার জন্য ইয়ামেন ছিল গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। সদকা, উশর ও ভূমিকরের প্রচুর অর্থ আসত ইয়ামেন থেকে । সেই বিবেচনায় এই ভূখণ্ডে নিযুক্ত গভর্নরকে অবশ্যই রাজনৈতিক, অর্থনৈতিক ও শুক্ক উত্তোলন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। নেতৃতৃপ্রাথী বা মনোনয়নপ্রত্যাশীর মধ্যে বেশ কিছু গুণ থাকা আবশ্যক বলেছেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রা.। তার ভাষায়, ৯. ইবনুল কাইয়িম, যাদুল মাআদ , খ. ১, পৃ. ১২৫। ্» চি ছা, ছা. ছা, ছা: ১, ১. ছা, ১. হা»... ৭ ০ ও লিডিকে নই ডাউনলোড উসুল

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।