বিশ্বকে কী দিয়েছে * ২৭৭ আপনার অভিযোগ শুনে আমার ধৈর্যের বাধ ভেঙে গেছে। প্রচণ্ড উদ্বেগ উত্কণ্ঠায় হৃদয় আচ্ছন্ন হয়ে গেছে। ঠিক আছে, এখন যোহরের নামাযের সময়। আপনি ফিরে যান। যেদিন আমি বলি সেদিন বিবাদীকে নিয়ে আমার সামনে উপস্থিত হবেন। শনিবারের মজলিসে যদি সব মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আপনার বিষয়টি দেখব । অন্যথায় রোববারের মজলিসে এ বিষয়টি মীমাংসা করব। এরপর ওই নারী চলে গেল। রোববার দিন সে সবার আগে চলে এলো । তাকে দেখে খলিফা আল-মামুন বললেন, বিবাদী কে? সে বলল, আপনার পাশে দীড়ানো আমিরুল মুমিনিনের পুত্র আব্বাস । এরপর খলিফা বিচারক ইয়াহইয়া ইবনে আকসামকে ডেকে বললেন, ওই নারীর সঙ্গে বসে মামলার নিষ্পত্তি করুন। এরপর খলিফার উপস্থিতিতে উভয়ের মাঝে বিচার সম্পাদনের একপর্যায়ে ওই নারী উচ্চ আওয়াজে কথা বলতে শুরু করলে রাজপ্রহরীগণ তাকে ধমক দেওয়ার চেষ্টা করল। তাদের দেখে খলিফা মামুন বললেন, তাকে হক কথা বলতে দাও । মিথ্যা আজ পরাভূত হবে। এরপর তিনি ওই নারীর হৃত ভূসম্পত্তি ফিরিয়ে দিতে বললেন। এখানে খলিফা নিজে উপস্থিত ছিলেন, কিন্তু বিচার নিষ্পত্তির ভার তুলে দিয়েছেন বিচারকের হাতে। এর দুটি কারণ হতে পারে। এক. এখানে বিচার সম্পাদন হচ্ছে নিজ পুত্রের । রায় তার পক্ষেও যেতে পারে আবার বিপক্ষেও। তবে খলিফা নিজে তার পুত্রের বিপক্ষে রায় প্রদান বৈধ হলে পক্ষে রায় প্রদান করলে সেটিতে নিজ স্বার্থ চরিতার্থ করার আভাস পাওয়া যায়। আর পুত্রের বিপক্ষে রায় প্রদান বৈধ হলেও পক্ষে রায় প্রদান বৈধ নয়। দুই. এখানে বাদী যেহেতু একজন নারী, তাই খলিফা তার সঙ্গে সরাসরি কথা বলা এড়িয়ে যেতে চাইলেন এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে বেশি মনোযোগ দিলেন (৯২) অবিচারী ও দু্নীতিপরায়ণ কর্মকর্তা, কর্মচারী ও গভর্নরদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার লক্ষ্যে খলিফা মনসুর যখনই কোনো কমকর্তাকে পদচ্যুত করতেন, তার সমুদয় অর্থ ও পাওনা বাইতুল মালে হস্তান্তর করতেন। এটির নাম দিতেন দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের অর্থ তহবিল। এরপর *২, মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়া, পৃ, ১৪৬-১৪৭। উত্রসিদুল
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।