Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

২৭২ * মুসলিমজাতি জমিই তো আমার কাছে এক লাখ দিরহামের চেয়ে বেশি মূল্যবান। তখন উমর বললেন, যা আপনা প্রাপ্য ছিল সেটিই আপনাকে বুঝিয়ে দিয়ে এখন বলুন, এখানে আসতে কত খরচ হয়েছে? সে বলল, আমি তো হিসাব করিনি। উমর বললেন, অনুমান করুন। সে বলল, যাট দিরহামের মতো হবে। এরপর উমর ইবনে আবদুল আযিয বাইতুল মাল থেকে তাকে ষাট দিরহাম প্রদানের নির্দেশ দেন)/৯৮) এ ঘটনায় আমিরুল মুমিনিনের পদক্ষেপ দেখে অবাক হতে হয়। সাংস্কৃতিক, সামরিক, বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য সব দিক থেকে সমৃদ্ধ একটি রাষ্ট্রের প্রধান হয়ে সাধারণ একজন নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাদেশিক গভর্নরের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি । শুধু তাই নয়, বাদীকে রাজধানী দামেশক পর্যন্ত আসতে যে খরচ হয়েছে তাও তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে পরিশোধের ব্যবস্থা করেছেন। এটিই ইসলামি সভ্যতার সৌন্দর্য, এটিই ইসলামের কৃষ্টি। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যথাযথ অধিকার বুঝিয়ে দেওয়া এবং তাদের প্রতি সৌহার্দ্য পোষণের এক প্রকৃষ্ট উদাহরণ এ ঘটনা । হিজরি পঞ্চম শতকে আব্বাসি শাসনামলে অপরাধ ও দুর্নীতি দমন বিভাগের অভূতপূর্ব উন্নতি ঘটে । এ বিভাগের স্বতন্ত্র কার্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠিক আমাদের বর্তমান সময়ের মন্ত্রণালয়ের মতো। এ বিভাগের যে লোকবল ছিল বিখ্যাত লেখক মাওয়ারদি তার বিবরণ খুব সুন্দর করে তুলে ধরেছেন। তারা হলেন, এক. বিশেষ আইন শৃড্খলা রক্ষাকারী বাহিনী। এদের কাজ ছিল ক্ষমতাশালী আসামিদের থেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। সাহসী ও অভিজ্ঞ সেনাপতিগণ এ দায়িত্ব পালন করতেন। বিচারবিভাগের বিশেষ পুলিশ বাহিনীও এতে অন্তর্ভূক্ত ছিল। দুই. বিচারক ও জজ। তারা প্রকৃত মালিকের অধিকার প্রমাণের জন্য তদন্ত কাজে নিয়োজিত থাকতেন । অপরাধ ও দুর্নীতি দমন বিভাগের দায়িতৃশীলগণ যেসব বিচারিক বিধি সম্পর্কে অজ্ঞ থাকতেন, সেসব বিধান তাদের জানানোই ছিল এদের কাজ। ৮", ইবনে আবদুল হাকাম, সিরাতু উমার ইবনে আবদুল আযিয, পৃ. ১৪৬-১৪৭। 2০০০০০০2272 রা 1] বা 7 কস ৭ বম বই বই ওহ ২ ক ও ঝা ও উহ পিছ ওহ? কই কিছ ও ক বমি 2 ই কথ ও কও পি? ও লিডিকে নই ডাউনলোড আল

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।