Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ ৪ মুসলিমজাতি আমি জী হয়ে গেলে সে আমাকে চাবুক দিয়ে পেটায় আর বলতে থাকে, আমি ইবনুল আকরামাইন (দ্বৈত সম্মানের অধিকারীর সন্তান)। এরপর উমর রা. পত্র লেখেন আমর ইবনুল আস রা.-এর কাছে। পত্রে তিনি তার ওই ছেলেকে সঙ্গে নিয়ে খিলাফতের রাজধানী মদিনায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। খলিফার নির্দেশমতো পুত্রকে নিয়ে তিনি দ্রুত মদিনায় চলে আসেন। উমর রা. বললেন, ওই মিশরীয় কোথায়? মিশরীয়কে উপস্থিত করা হলে তিনি বললেন, চাবুক হাতে নাও এবং আমরের পুত্রকে পেটাও। এরপর লোকটি তাকে পেটাতে লাগল। উমর বলতে লাগলেন, পেটাও পেটাও। ইবনুল আকরামাইনকে পেটাও। আনাস বলেন, এরপর লোকটি তাকে বেদম প্রহার করতে থাকে। আল্লাহর শপথ, সে তাকে ] চাবুক দিয়ে মারতে থাকে । আর আমরাও চাচ্ছিলাম তাকে মারুক (তার দন্ত চূর্ণ হোক)। একপর্যায়ে মাত্রা ছাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আমরা চাচ্ছিলাম এবার যেন ক্ষান্ত হয়। এরপর উমর রা. ওই মিশরীয়কে বললেন, চাবুকটি তুমি আমর ইবনুল আসের মাথায় রাখো । সে বলল, হে আমিরুল মুমিনিন, আমাকে প্রহার করেছে তার পুত্র। আর এখন আমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছি। এরপর আমর ইবনুল আস রা.- এর উদ্দেশে উমর রা. বললেন, কখন থেকে তোমরা মানুষকে দাস বানিয়ে ফেলেছঃ! অথচ মায়েরা পৃথিবীর বুকে তাদের স্বাধীন করে জন্ম দিয়েছে! আমর রা. উত্তর দিলেন, হে আমিরুল মুমিনিন, এ ঘটনাটি আমার জানা ছিল না। বিচারের জন্যও সে আমার কাছে আসেনি চি অন্য কোনো সভ্যতায় এরকম ঘটনা কিংবা এর কাছাকাছিও কোনো নজির খুজতে গেলে আমাদের ক্রান্ত-পরিশ্রান্ত হতে হয়। পিতার সামনে পুত্রের ওপর এরকম প্রতিশোধ নেওয়া হচ্ছে। তাও আবার যেমন তেমন পুত্র নয়, মিশরের শাসকের পুত্র। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ ইসলাম ও ইসলামি সভ্যতার সামনে সকল মানুষ একসমান। ইসলাম জাতীয়তাবাদ ও বর্ণবাদে বিশ্বাসী নয়। উমাইয়া শাসনামলে বিখ্যাত খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ান এ বিভাগের প্রধান হিসেবে নিজের কীধে দায়িত্ব তুলে নেন। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করা দরকার । সেটি হলো, অপরাধ ও দুর্নীতি দমন *". আল-মু্তাকি হিন্দ, কানযুল উম্মাল, খ. ১২, পৃ. ৬৬০$ ইবনুল জাওষি, মানাকিরু উমার, পৃ, ৯৯। এ [৮৮৮৬ ৮:৬২৮-৮-৬-৬ এ ৮:১০৬৬২৬ ৬৬ ৬৮28৪, 1১১০১৫১৫০০১ আন

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।