Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

(ঢা ভা, কা-১-. ক. ও, 1১. কা - ভা. ক, কা০. ক. কা-৬ কা কা-১ 7. ৮ 19০০০০০ বট ও কই ২৬৮ * মুসলিমজাতি কোনো সন্দেহ নেই, দুনীতি ও আন্ত্বিভাগীয় অপরাধ পর্যবেক্ষণ করে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রথম উদ্যোগ নিয়েছেন মহানবী সাললাল্লা আলাইহি ওয়া সাল্লাম। তবে সেটি উমাইয়া শাসনামলের মতো ্রাতিষ্ঠানিকরূপে নয়, বরং স্বভাবগত পদ্ধতিতে। কারণ মহানবী সাল্লল্লাহু আলাইহি ওয়া সালামের যুগে ওই রকম বড় কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার দরুন অপরাধ ও দুর্নীতি দমন বিভাগ গঠনের প্রয়োজন ছিল। তবে কিছু কিছু প্রেক্ষাপটে যখন দুর্নীতি চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা শুধরে দিয়ে কঠোরভাবে উম্মতকে তা থেকে সতর্ক করেছেন। একবার ইবনুল উতবিয়া আযদি রহ. নামক এক সাহাবিকে তিনি বনু সুলাইম গোত্রের সদকা উসুলের দায়িত্ব দিয়ে পাঠান। আবু হামিদ সাইদির বর্ণনায় সে ঘটনার আদ্যোপান্ত উঠে এসেছে। তিনি বলেন, ওই সাহাবি সদকা উসুল করে নিয়ে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হিসাব করে বলল, এই নিন আপনার অর্থ, আর এই হচ্ছে আমার অর্জিত হাদিয়া। তখন আল্লাহর রাসুল সালুল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার মা-বাবার ঘরে বসে থাকলে না কেন? সেখানেই তোমার কাছে হাদিয়া পৌছে যেত! এরপর তিনি আমাদের উদ্দেশে ভাষণ দিলেন। আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করার পর তিনি বললেন, আমি তোমাদের কাউকে এমন কোনো কাজে নিয়োগ করি, যার তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন। কিন্ত সে কাজ শেষ করে এসে বলে, এই হলো তোমাদের মাল আর এ হলো আমাকে দেওয়া হাদিয়া। তাহলে সে কেন তার মা-বাবার ঘরেই বসে থাকল না, সেখানে এমনিতেই তার কাছে হাদিয়া পৌছে যেত! আল্লাহর কসম! তোমাদের মধ্যে যে কেউ অন্যায়ভাবে কোনোকিছু গ্রহণ করবে, সে কেয়ামতের দিন তা বহন করে আল্লাহর সামনে উপস্থিত হবে । আমি তোমাদের মধ্যে সেই ব্যক্তিদের খুব ভালো করেই চিনতে পারব। সে আল্লাহর কাছে উপদ্থিত হবে উট বহন করে, আর উট আওয়াজ করতে থাকবে । অথবা গাভি বহন করে, আর সেটা হাম্বা হাম্বা করতে থাকবে । অথবা ছাগল বহন করে, আর সেটা ডাকতে থাকবে ।(%৫) **. বুখারি, হাদিস নং ৬৭৫৩; মুসলিম, হাদিস নং ১৮৩২। (আরও পিডিএফ, ১০০: €।, €-২%

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।