বিশ্বকে কী দিয়েছে « ২৫ চতুর্থ পদ্ধতিটি আলি ইবনে আবু তালিব রা.-কে খলিফা হিসেবে নির্বাচনের বেলায় আমরা দেখতে পাই। এটা ছিল খুবই গুরুত্পূ্ণ মুহূর্ত এবং কঠিন ফেতনার সময় ।১০) সে কারণে সঠিক ও যোগ্য মানুষের নেতৃত্ব থহণ তখন জরুরি হয়ে পড়ে । কারণ ফেতনার উদ্ভবই ঘটেছিল পূর্ববর্তী খলিফাকে হত্যার মধ্য দিয়ে। তাই এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং ফেতনা বড় আকার ধারণ করার আগেই তা মূলোৎপাটন করা জরুরি ছিল। আলি ইবনে আবু তালিব রা. ছাড়া অন্য কারও হাতে মুসলিমগণ বাইআত গ্রহণ করবেন সেই পরিস্থিতি তখন আর অবশিষ্ট ছিল না। শেষ পর্যন্ত তিনিই খলিফা হন এবং মসজিদে নববিতে বাইআত গ্রহণ করার শর্ত জুড়ে দেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর মতো অনেক সাহাবি এরকম জটিল ও কঠিন পরিস্থিতিতে মসজিদে বাইআত গ্রহণ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন; কিন্তু মুহাজির ও আনসার সকল সাহাবি শেষ পর্যন্ত মসজিদে নববিতেই আলি রা.-এর হাতে বাইআত গ্রহণ করেন |) এ ধরনের জটিল ও উত্তপ্ত পরিস্থিতিতে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া মুসলিমগণ উপহার দেন, সেখান থেকে আমরা সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচন করার পদ্ধতি আবিষ্কার করি । উপর্যুক্ত চারটি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে চার পদ্ধতিতে সফলভাবে নেতা অবদান । পরিস্থিতি কখনো ছিল শান্তিপূর্ণ আর কখনো ছিল যুদ্ধ ও ফেতনা কবলিত। তবে যাই হোক, সবগুলো পদ্ধতির মূলে ছিল শুরা এবং বাইআত গ্রহণ প্রক্রিয়া। এ দুটি বিষয়ে আমরা স্বতন্ত্র অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব । পাশাপাশি উত্তরাধিকারীকে বা নিকটহ্থ কাউকে খলিফা নির্বাচনের বিধান নিয়েও আমরা আলোকপাত করব। প্রকৃত বান্তবতা এই যে, চার খলিফা এবং তাদের পরবর্তী সময়ে মুসলিমগণ নেতা নির্বাচনে যেসব পদ্ধতি আবিষ্কার করেছেন, যে আদর্শ পৃথিবীবাসীর সামনে রেখে গেছেন, তা মূলত শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামি শরিয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরে । যা বিচিত্র পরিস্থিতিতে ২০. আলি রা.-কে খলিফা হিসেবে নির্বাচনের পুরো প্রক্রিয়া এবং তৎকালীন মদিনার পরিস্থিতি নিয়ে ফেতনার অধ্যায়ে আমরা সবিষ্তারে আলোচনা করব। ২. তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ২, পৃ. ৬৯৬। ও লিড নই ডাউনলোড উস বেসন
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।