Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

অষ্টম অনুচ্ছেদ ড. খলিফা ও শাসকগণও বিচারের আওতাধীন কোনো সন্দেহ নেই, মানবসভ্যতার ইতিহাসে অনেক আগে থেকেই বিচারবিভাগের স্থাতন্র্য ও স্বাধীনতার ইতিবৃত্ত পাওয়া যায়। শুধু তাই নয়, বরং ইসলামি সভ্যতার যুগে আরও উৎকৃষ্ট ও সমুজ্লরূপে তা প্রতিষ্ঠিত হয়। ইউরোপ ও সমগ্ বিশ্ব গত দু-শতাব্দী ধরে যে স্বাধীন বিচারবিভাগের সঙ্গে পরিচিত, ইসলাম তা প্রতিষ্ঠা করেছে আরও বারো শতানদী পূর্বেই। :৫4কবার আমিরুল মুমিনিন আলি ইবনে আবু তালিব রা. একটি ঢাল নিয়ে একজন খ্রিষ্টান ব্যক্তির সঙ্গে বিরোধের জের ধরে বিচারকের শরণাপন্ন হন। বিখ্যাত লেখক ইবনে কাসির রহ. সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে লেখেন, আলি ইবনে আবু তালিব রা. তার হারিয়ে যাওয়া একটি ঢাল তি পারে বলেন, এই ডালটি আমার । ঢালটি তার কাছে পাওয়া গেছে। তার কাছে এটি আমি বিক্রিও করিনি আর তাকে দানও করিনি । তা শুনে শুরাইহ রা. ওই খ্রিষ্টান ব্যক্তিকে বললেন, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তোমার কী মত? উত্তরে খ্রিষ্টান বলল, ঢালটি আমারই । আর আমিরুল মুমিনিনকে মিথ্যুক বলার সাহস আমার নেই। এরপর শুরাইহ রা. আলি ইবনে আবু তালিব রা.-এর দিকে তাকিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? এ কথা শুনে আলি রা. প্রমাণ নেই। এরপর শুরাইহ রা. খ্রিষ্টান ব্যক্তির পক্ষে রায় দিয়ে দেন। ইবনে কাসির রহ. লেখেন, এরপর ঢালটি নিয়ে খ্রিষ্টান লোকটি হেঁটে কিছুদূর চলে গিয়ে আবার ফিরে আসে এবং বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আজ যে নিরপেক্ষ বিচার-মীমাংসা করা হলো নিঃসন্দেহে এটি নবী- রাসুলদের বিচারব্যবস্থা। কী আশ্চর্য, একজন বিচারক স্বয়ং আমিরুল

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।