পঞ্চম অনুচ্ছেদ (৮. বিচারকদের দায়িত্ব নির্ধারণ একজন বিচারকের প্রধান দায়িত্ব ছিল, মামলামোকদ্দমা নিষ্পত্তি করা, বিরোধ নিরসন করা, পাওনা আদায়ে যে লোক টালবাহানা করছে তার কাছ থেকে প্রকৃত মালিকের কাছে সম্পদ ফিরিয়ে দেওয়া। আপন সম্পদের হস্তক্ষেপে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের অর্থসম্পদ দেখাশোনা করা, অপরাধীদের ওপর দণ্ড প্রয়োগ করা । তার সাক্ষী ও আমিনদের পর্যবেক্ষণ করা, তার প্রতিনিধিদের নিয়োগ ও বিচারিক কাজে তাদের অংশখহণের সুযোগ প্রদান ইত্যাদি (৪২০) শুধু তাই নয়, একজন বিচারকের দায়িত্ব এমন আরও অনেক ধর্মীয় বিষয়জুড়ে পরিব্যাপ্ত ছিল, বিচারিক কাজের সাথে যার কোনো সম্পর্ক নেই। শরিয়ত সম্পর্কে অগাধ পাণ্তিত্যের অধিকারী হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠান দেখাশোনা করা, অনুপস্থিত ও হারিয়ে যাওয়া ব্যক্তিদের সম্পদ দেখাশোনা করা, হজের বিষয়গুলো তদারকি করা এবং লোকদের থেকে খলিফার আনুগত্যের অঙ্গীকার গ্রহণের মতো গুরুতৃপূর্ণ দায়িত্ব পালন করতে হতো ।(৪২১) জ্ঞানের গভীরতার কারণে এবং রাষ্ট্রীয়ভাবে অসামান্য মর্যাদার অধিকারী অধিষ্ঠিত হন। মনসুর ইবনে আবু আমিরের শাসনামলে আন্দালুসের প্রধান **, মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়যা, পৃ. ৫৩-৫৪; ইবনে খালদুন, আল-ইবারু ওয়া দিওয়ানুল মুবতাদায়ি ওয়াল-খাবারি , খ. ১, পৃ. ২২১। *১, আবদুল মুনয়িম মাজেদ, তারিখুল হাদারাতিল ইসলামিয়া ফিল-উসুরিল উসতা, পৃ. ৪৮-৪৯। ১০৮৮-২৯-১২, ছা, ১... ১.৮, ১, 7.৩: ৮, ১২১, হা, ১: ১, ৮ সিডি রে ০০. 2 ওলি ই ডাউালোড। আন ৬, । 1
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।