২৪ * মুসলিমজাতি বিশ্বাস সবার ছিল। বাত্তবতা হলো উমর রা. তাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির ভিত্তিতেই মনোনীত করেছিলেন । কারণ তারা আশারায়ে মুবাশশারা তথা পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ লাভ করা দশজনের তালিকাভুক্ত ছিলেন। মূলত নির্বাচিত এ দলটি ছয়জনের নয়, ছিল সাতজনের ।(তারা হলেন উসমান ইবনে আফফান রা., আলি ইবনে আবু তালিব রা., আবদুর রহমান ইবনে আওফ রা., সাদ ইবনে আবি ওয়াক্কাস রা., যুবাইর ইবনুল আওয়াম রা., তালহা ইবনে উবাইদুল্লাহ রা.) আর সপ্তমজন ছিলেন সাইদ ইবনে যায়দ ইবনে আমর ইবনে নুফাইল রা. কিন্তু নিকটাত্ীয়তা থাকায় তাকে তিনি এ কমিটির বাইরে রাখেন। উমরের বংশের আর কেউ এ পদে আসুক, তা তিনি চাননি। তিনি বলতেন, উমরের বংশের কেবল একজনই হোক, আর কাউকে যেন এ পদের জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে না হয় 10২২) কোনো সন্দেহ নেই উমর রা.-এর এই মনোনয়নকমিটি গঠন মুসলিমদের সাধারণ-বিশেষ সকল শ্রেণির কাছে ছিল সমাদৃত, বরং এ কথা বললে অত্যুক্তি হবে না যে, তৎকালীন বিশ্বব্যাপী মুসলিমদের ভাবমূর্তি অক্ষুন রাখতে যে কৌশল অবলম্বন এবং যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন সংগতিপূর্ণ। এরকম নতুন পরিস্থিতিতে উমর রা. একা খলিফা নির্বাচন করে যাবেন তা যুক্তিযুক্ত ছিল না। এর সঙ্গে প্রতিনিয়ত বিশ্পরিস্থিতির গেলে বড় রকম কোনো দুর্ঘটনার আশঙ্কা ছিল । যাই হোক, উমর রা.-এর কমিটি গঠন ছিল পুরোপুরি শরয়ি নীতিমালার ওপর প্রতিষ্ঠিত। এ কারণেই উমর রা.-এর আহলে শুরা বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পরামর্শের ভিন্ডিতে খলিফা নির্বাচনের কাজ সম্পনন করতে সক্ষম হন। উসমান ইবনে আফফান রা.-কে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচনের ব্যাপারে সবাই একমত পোষণ করেন। আর এভাবেই উমর রা.-এর মাধ্যমে একটি সম্পূর্ণ শরিয়াভিন্তিক সুষ্ঠ নেতা নির্বাচনব্যবন্থার গোড়াপত্তন হয়। ২, তাবারি , তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ২, পৃ. ৮৫০ । এ টড.
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।