বিশ্বকে কী দিয়েছে * ২৩ দেননি, বরং এর আগে এ বিষয়ে তিনি বড় বড় সাহাবির মতামত গ্রহণ করেন। তাবারি রহ. লেখেন, মৃত্যুশয্যায় আবু বকর রা. আবদুর রহমান ইবনে আওফকে ডেকে বললেন, উমর সম্পর্কে আপনার মতামত বলুন। তিনি বললেন, হে আল্লাহর রাসুলের খলিফা, আল্লাহর শপথ! তিনি অন্য সবার চেয়ে উত্তম। তবে তার মধ্যে কিছ কঠোরতা আছে। তখন আবু বকর রা. বললেন,[আবদুর রহমান ইবনে আওফাএ কথা এজন্য বলেছে, যেহেতু সে আমাকে নরম দেখেছে । তবে খিলাফতের দায়িত্ব তার কাধে চাপলে তিনি অনেক বিষয়ে কঠোরতা বর্জন করবেন । হে আবু মুহাম্মাদ , আমি তাকে খুব যাচাই করেছি। দেখেছি, আমি কোনো বিষয়ে কারও ওপর রেগে গেলে তিনি আমাকে তা মেনে নিতে বলেন। কারও প্রতি আমি নরম হলে সে ক্ষেত্রে তিনি কঠোর হওয়ার পরামর্শ দেন। হে আবু মুহাম্মাদ, আপনাকে যা বললাম তা কারও কাছে প্রকাশ করবেন না। উত্তরে তিনি বললেন, জি আচ্ছা । এরপর উসমান ইবনে আফফান রা.- কে ডেকে বললেন, হে আবু আবদুল্লাহ, উমর সম্পর্কে আপনার মতামত দিন। উত্তরে উসমান রা-] বললেন, তার সম্পর্কে আপনিই বরং বেশি অবগত । তখন আবু বকর রা. বললেন, হ্যা, তার সম্পর্কে আমার ভালো জানা আছে। উসমান রা. বললেন, তবে আল্লাহর শপথ, যতদূর জানি বাহ্যিক রূপের চেয়ে তার ভেতরের রূপটা আরও বেশি উত্তম । আমাদের মাঝে তার কোনো জুড়ি নেই। তা শুনে আবু বকর রা. বললেন, আল্লাহ আপনাকে রহম করুন হে আবু আবদুল্লাহ । আমি যা বলেছি তা কারও সামনে প্রকাশ করবেন না। তিনি বললেন, আপনার যেমন ইচ্ছা ।(২৯) এভাবেই উমর ইবনুল খাত্তাব রা.-এর খলিফা হওয়ার প্রক্রিয়াটি পূর্ববতী খলিফার প্রস্তাবের ভিত্তিতে ইজমায়ে উম্মতের মাধ্যমে হয়। আমরা তৃতীয় খলিফা নির্বাচনের বেলায়ও দেখতে পাই। উমর ইবনুল খাত্তাব রা. জীবনের অন্তিম মুহূর্তে ছয়জন বড় বড় সাহাবিকে মনোনয়ন করেন পরামর্শের জন্য । এই ছয়জনের সম্মান ও মর্যাদার ব্যাপারে মদিনার বাইরের এবং ভেতরের কারও কোনো দ্বিমত ছিল না। মুসলিম নেতা নির্বাচনে তাদের থেকেই যে সুষ্ঠ এবং নিরপেক্ষ মতামত পাওয়া যাবে এ ২. প্রাগুক্ত, খ. ২, পৃ. ৩৫২। ছা .. ৯১: ছি ছা, ১, ও লিড নই ডাউনলোড উবে সুল
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।