Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে * ২৩৩ রেকর্ড করা হচ্ছিল। ফলে মামলাটি ভিন্ন দিকে মোড় নেয়। তখন আলি রা. পুত্র হাসান রা.-এর কাছে পরামর্শ চান। এর দ্বারা বোঝা যায়ঃ একজন বিচারক মামলার বিষয়ে অনায়াসে যে-কারও সঙ্গে পরামর্শ করতে পারেন। বিস্ময়কর এই ঘটনাটি বর্ণনা করেছেন ইবনুল কাইয়িম রহ. তার মুমিনিন আলি রা.-এর কাছে একজন লোককে গ্রেফতার করে নিয়ে আসা হয়। যাকে একজন রক্তাক্ত নিহত ব্যক্তির ঘটনাস্থলে হাতে রক্তমাখা ছুরিসহ পাওয়া গিয়েছিল। বিচারক তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি হত্যা করেছি! আলি রা. রায় দেন, কেসাস হিসেবে তাকে নিয়ে গিয়ে হত্যা করো। তাকে নিয়ে গেলে এক ব্যক্তি ছুটে এসে বলতে থাকে; হে আমার জাতি, তোমরা তাড়াহুড়া করো না বরং একে আলি রা.-এর কাছে নিয়ে চলো। তাকে আলি রা.-এর কাছে নিয়ে আসা হলে দ্বিতীয় লোকটি বলতে থাকে, হে আমিরুল মুমিনিন, সে হত্যাকারী নয়, বরং আমি হলাম প্রকৃত হত্যাকারী। তখন আলি রা. প্রথম লোকের উদ্দেশে বলেন, হত্যা না করেও কেন তুমি হত্যার দাবি করেছ? উত্তরে সে বলল, হে আমিরুল মুমিনিন, আমার আর কীই-বা করার ছিল! পুলিশ এসে আমাকে এমন অবস্থায় পেয়েছে যে, আমার হাতে তখন রক্তমাখা ছুরি এবং ঘটনাহ্ল থেকে আমাকে গেফতারও করা হয়েছে। আমি যদি অস্বীকার করতাম, কেউ আমার কথা বিশ্বাস করত না। উপরন্ত ওই এলাকায় হত্যার ঘটনা সংঘটিত হওয়ার ফলে হত্যাকারী অজানা থাকায় বিচারকের সামনে এসে এলাকাবাসীকে কাসামা(৯৮) (শপথ) করতে হতো । এসব কিছু বিবেচনা করে আমি নিজেকে হত্যাকারী বলে স্বীকার করেছি। এর প্রতিদান আল্লাহর কাছে পাব বলে আশা করেছি। উত্তরে আলি রা. বলেন, তোমার কাজটি ভালো হয়নি। এখন বলো, রক্তমাখা ছরি নিয়ে ওখানে তুমি কী ০, কাসামার একটি পদ্ধতি হলো, হত্যাকারী অজানা থাকলে নিহত ব্যক্তির আত্রীয়দের মধ্যে পথ্যাশজন ব্যক্তি বিচারকের সামনে হত্যার ক্ষতিপূরণ দাবি করে শপথ করবে। সংখ্যায় তারা পঞ্চাশজন না হলে যতজন উপস্থিত থাকবে, সবাই পঞ্চাশ বার শপথ করে এই দাবি করবে। তবে সেই পঞ্চাশজনের মাঝে নারী, শিশু, পাগল, দাস থাকা যাবে না। কাসামার দ্বিতীয় পদ্ধতি হলো, যাদের বিরুদ্ধে হত্যার অপবাদ এসেছে, তারা হত্যার সঙ্গে জড়িত নয় বলে উপর্যুক্ত নিয়মে শপথ করবে। এভাবে দাবিদারগণ যদি শপথ করে, তবে ক্ষতিপূরণ লাভ করবে । আর যদি অপবাদপ্রাপ্ত ব্যক্তিগণ শপথ করে, তাহলে ক্ষতিপূরণ আদায় করা থেকে মুক্ত হয়ে যাবে। ও লিডিকে নই ডাউনলোড আলু

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।