Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

_. জুসলিলাতি (৩7): ১৫ প্রথম অনুচ্ছেদ ০), সভ্য জাতি বিনির্মাণের মৌলিক ভিত্তি ন্যায়বিচার অনুসন্ধানের আগ্রহ লালন অন্যসব সভ্যতাকে ছাপিয়ে ইসলামি সভ্যতা যে-কয়েকটি কারণে উন্নত আসন লাভ করেছে, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ইসলামি সভ্যতা এমন কিছু নীতি ও ব্যবস্থা আবিষ্কার করেছে যা সরাসরি মহান প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। আর তা কারও ব্যক্তিগত স্বার্থকে পরোয়া করে না। ইসলামি সভ্যতার আগমনের পূর্বে গোটা মানবজাতি ছিল আত্মিক ও মানসিক পবিভ্রতা থেকে অনেক দূরে । ইসলামি সভ্যতার আগমনের পর মানুষ তা গ্রহণ করে সেই আত্মিক ও মানসিক পবিত্রতার সন্ধান লাভ করে ধন্য হয়েছে। ইসলামি সভ্যতার পবিত্র মূল্যবোধ বাস্তবিক জীবনে প্রতিফলন ঘটানোর যে সুফল মুসলিমগণ পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছে, তা যুগ যুগ ধরে বিশ্বমানবতাকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ধর্মবর্ণনির্বিশেষে যারাই ইসলামি বিচারবিভাগের শরণাপন্ন হয়ে মোকদ্দমা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এর সুফল শুধু যে বিচারপ্রাথীরা একাই ভোগ করেছে তা নয়, বরং পুরো মুসলিমজাতি তা থেকে উপকৃত হয়েছে। কারণ এর একমাত্র লক্ষ্য ছিল জনগণের মাঝে ইসলামি সভ্যতা বিনির্মাণের মৌলিক উৎস, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। মুসলিমগণ নিজ থেকেই সে মূল্যবোধ আবিষ্কার করেছে এমনটি নয়, বরং এই মহান ব্যবস্থা তারা গ্রহণ করেছে কুরআনুল কারিম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আদর্শ থেকে । আবু যর রা. থেকে বর্ণিত একটি হাদিসে কুদসিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বাণী এভাবে বর্ণনা করেন, ও পিক ই ডাউনলোড ০০১০০

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।