িরিরারলাররসকেলাদররল ২ ই ২০০ এত টা ০ ২৮৯ ১ সিল এ পিল বিশ্বকে কী দিয়েছে * ২১১ করেন । উমর রা.-কে এ ব্যাপারে রাজি করানোর জন্য অনুনয়বিনয় করে মুআবিয়া রা. দ্বিতীয়বার পত্র লেখেন, হিমসের একটি গ্রামে বসবাসরত মানুষ রোমানদের এত কাছাকাছি যে, সেই এলাকা থেকে কুকুর আওয়াজ করলে, মোরগ ডাক দিলে এই গ্রাম থেকে শোনা যায়। মুসলিম সাম্রাজ্যে বাস করা লোকজন এতটাই নিকটে যে, যেকোনো সময় রোমানদের আক্রমণের মুখে পড়তে পারে। পত্রের মাধ্যমে খলিফাকে এ কথাই বোঝানো উদ্দেশ্য ছিল মুআবিয়া রা.-এর। এইবার উমর রা. বিষয়টি একটু গভীরভাবে নেন। আমর ইবনুল আস রা.-এর কাছে পত্রযোগে সমুদ্র অভিযানের ব্যাপারে পরামর্শ চাইলে আমর উত্তরে লেখেন, আমি মনে করি বিশাল সমুদ্রের বুকে তুলনামূলক ছোট বাহিনী নিয়ে অভিযানে বের হওয়ার মাঝে উপকারের চেয়ে ক্ষতি বেশি । সেখানে শুধু পানি ও আকাশ, তৃতীয় কোনো উপায় নেই। সাগর শান্ত হলে বাহিনীটি আতদ্কিত হবে আর অশান্ত হলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। নৌপথে নিরাপদে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। আশঙ্কা প্রবল। সেখানে অভিযানে নামলে সেটা হবে বিশাল কাঠের টুকরায় ছোট্ট পোকার মতো । একটু উনিশ-বিশ হলেই পানিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা গুরুতর । আর যদি বেচে ফেরে, তবে সেটা হবে এক অবাক বিস্ময়ের ব্যাপার (৯৯) আমর ইবনুল আস রা.-এর এ প্রত্যুত্তর পেয়ে খলিফা উমর রা. মুআবিয়া রা.-কে উত্তর সম্মতির কথা আপনাকে পূর্বেই জানিয়েছি। অনুমতি ছাড়া আলা ইবনুল হাযরামি সমুদ্রপথে অভিযান পরিচালনা করে যে বিচারের মুখোমুখি হয়েছে, নিশ্চয় আপনি তা জানেন। তাকে কিন্তু আমার অসম্মতির কথা পূর্বে জানাইনি |”) _____ লুল ৩৯৯, ইবনে খালদুন, আল-মুকাদদিমা, খ. ২, পৃ. ১৩০। ০০, তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ৩, পৃ- ৩১৬। আরও লিডিএফ রই ডাউনলোড: উস সাহিটিবল ]
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।