Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

1... হন শি ডাঃ বিশ্বকে কী দিয়েছে * ২০৫ ইসলামি সেনাবাহিনীর আরেকটি বৈশিষ্ট্য হলো, তাদের মাঝে সমন্বয় ও একতা বজায় ছিল। আর মুসলিম সমাজের প্রতিটি নাগরিকের প্রধান দায়িত্ব হলো সেই এক্য সুরক্ষা করা। মহান আল্লাহ বলেন, ৫১5৬৮৬৪১০৪৪ আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আকড়ে ধরো। একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ো না।(১১১) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 19544154045 এঁক্যবদ্ধ জনগোষ্ঠীর পক্ষেই আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়। বদর যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গীদের নিয়ে প্রথমে বদর কৃপের সন্নিকটে এক স্থানে অবস্থানের সিদ্ধান্ত নেন। কিন্তু বিশিষ্ট সাহাবি হুবাব ইবনুল মুনযির রা.-এর কাছে বিষয়টি মনঃপৃত হয়নি। ভূমিকা রাখবে না বলে তার মনে হচ্ছিল। তিনি গিয়ে মুসলিম সেনাপতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন, হে আল্লাহর রাসুল, আপনি কি আল্লাহর আদেশে এ জায়গাটি বেছে নিয়েছেন, এখানে কিন্তু সামনে-পেছনে যাওয়ার কোনো অবকাশ নেই, নাকি রণকৌশল হিসাবে আপনি এই জায়গাটি পছন্দ করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা স্রেফ রণকৌশল। এ কথা শোনার পর হুবাব রা. বললেন, এই জায়গায় অবস্থান করাটা আমি সমীচীন মনে করছি না। আমাদের আরও এগিয়ে যেতে হবে। কুরাইশ বাহিনীর অবস্থানের সবচেয়ে নিকটবততী কূপ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তা ছাড়া অন্যান্য কৃপগুলো বন্ধ করে দেবো । তাহলে ফল দাঁড়াবে এই, যুদ্ধ শুরু হলে আমরা পানি পান করতে পারব আর কুরাইশ বাহিনী পানির অভাবে ছটফট করবে। হুবাব রা.-এর এই সুপরামর্শ আল্লাহর রাসুলের দারুণ পছন্দ হলো। তিনি খুশি হয়ে বললেন, তুমি সঠিক পরামর্শ দিয়েছ। এরপর তিনি সহযোদ্ধাদের নিয়ে এগিয়ে চললেন। ৭৯১, সুরা আলে-ইমরান : ১০৩ । স্নান রশ উন রসিদুল ১,৬২৮ .-.২১ ১৮,১২১. -৯১:৬। ১. 2১, ১. ২১.-২

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।