উমাইর লুৎফর রহমান মেধাবী, কর্মতৎপর ও চিন্তাশীল এক যুবক। মাত্র ১০ বছর বয়সেই কুরআনুল কারিম হিফয শেষ করে কেন্দ্রীয় পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নেন। এরপর উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ মাওলানা আতহার আলী রহ. কর্তৃক প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ায় দ্বীনি জ্ঞানার্জনে মনোনিবেশ করেন। মাদরাসা শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রীয় পরীক্ষায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। এরপর ইসলামি দাওয়াহ ও আরবি ভাষা সাহিত্যের যোগ্যতা অর্জন করেন । লেখালেখির অভ্যাস তার ছাত্রজীবন থেকেই। অনুবাদ ও সম্পাদনা মিলিয়ে একাধিক বই তার সমাদৃত হয়েছে। সরল ও সাবলীল অনুবাদে পাঠকমহলে ইতিমধ্যেই তিনি সুপরিচিতি লাভ করেছেন। মহান আল্লাহ তার মেহনতকে কবুল করুন এবং তার প্রয়াসসমূহকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন।
— صفحة ٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.